বাংলা হান্ট ডেক্সঃ সিবিআইয়ের বিশেষ আদালতে শেষ নারদ কাণ্ডের শুনানি। সোমবার ব্যাঙ্কশাল আদালতে এই শুনানি চলে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ভার্চুয়াল শুনানির আয়োজন করা হয়েছিল। আর এই মামলায় গ্রেপ্তার ৪ নেতার অন্তবর্তী জামিন মঞ্জুর করল আদালত।
আরো পড়ুন- ‘শুভেন্দু নিজে আমার থেকে ঘুষ নিয়েছে, তাকে কেন গ্রেপ্তার করল না CBI’ ? ম্যাথু স্যামুয়েল
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ফিরহাদ, মদনদের জন্য ভার্চুয়াল শুনানির আয়োজন করা হয়েছিল। সেখানে অভিযুক্তদের পক্ষে সওয়াল করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারদ কাণ্ড স্টিং অপারেশনে টাকা নিতে দেখা যাওয়া শুভেন্দু অধিকারী বা অপর অভিযুক্ত মুকুল রায়কে কেন গ্রেফতার করা হল না, সেই প্রশ্ন এদিন আদালতে তুলেছেন কল্যাণ। প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে চলে সওয়াল-জবাব। আদালতে এদিন ওই চারজনের বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছেন সিবিআই। বিধানসভার অধ্যক্ষের অনুমতি ছাড়াই এই গ্রেফতারির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেও অভিযুক্তদের আইনজীবী কল্যাণ বলেন, ‘রাজ্যপাল যা করেছেন পিছনের দরজা দিয়ে করেছেন।’
সওয়াল জবাবের মধ্যেই বিশেষ সিবিআই আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায় প্রশ্ন করেন “যেখানে ইতিমধ্যেই চার্জশিট প্রস্তুত হয়ে গিয়েছে, সেখানে এই নেতা মন্ত্রীদের হেফাজতে রাখার প্রয়োজনীয়তা কোথায়?’ সিবিআই অবশ্য এরপর প্রভাবশালী তত্বে অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার আবেদন জানান। অপরদিকে, বিচারকের কাছে অভিযুক্তদের আইনজীবী প্রশ্ন তোলেন, ‘সিবিআই-এর আইনজীবী সওয়াল না করে সিবিআই-এর হয়ে এসপি কেন সওয়াল করছে?’ দিনভর চূড়ান্ত উত্তেজনার পর অবশ্য চার রাজনীতিককেই জামিন দিল আদালত। যদিও এদিন শুনানি শেষের পর বেশ কিছুক্ষণ রায় স্থগিত রাখেন বিচারক। সেই সময় দুই সিবিআই অফিসার গিয়ে বিচারকের কাছে গিয়ে কিছু নথি দেখিয়ে আসেন। এরপরই রায়ে তিন তৃণমূল নেতা ও শোভন চট্টোপাধ্যায়কে জামিন দেন বিচারক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”