বাংলা হান্ট ডেক্সঃ “সিবিআই যে অবশেষে 4 জনকে গ্রেফতার করেছে তাতে আমি খুশি। কিন্তু আরো দুজন অভিযুক্ত ছিল এই তালিকায়। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজে আমার থেকে টাকা ঘুষ নিয়েছিলেন। আমি নিজে গিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অফিসে টাকা দিয়েছিলাম আর আজ চার্জশিটে তাঁর নামই নেই, এটাই দুঃখের ব্যাপার। শুভেন্দু অধিকারী সেই কথা স্বীকারও করেছিলেন, কিন্তু তাঁর নামই নেই। তাহলে শুভেন্দু অধিকারী কে কেন সিবিআই গ্রেফতার করল না? আইন তো সকলের জন্য সমান হওয়া উচিত।” এভাবেই নারদ কান্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুললেন নারদা কর্ণধার ম্যাথু স্যামুয়েল।
আরো পড়ুন- ‘বিজেপিতে গিয়ে বড় ভুল করেছি, ঘর ওয়াপসির ইঙ্গিত বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ–সভাপতির
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ক্ষমতা থাকলে সিবিআই আগে মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের বাড়ি থেকে নিয়ে আসুন। শুভেন্দু-মুকুলরা এখন বিজেপির কোলে বসে রয়েছে, তাই তাঁরা বাদ! “

প্রসঙ্গত, নারদাকান্ডে অভিযুক্তদের তালিকায় আর যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে শুভেন্দু অধিকারী, মুকুল রায় এখন ভাজপা বিধায়ক। কিন্তু, তাঁদের দুজনের নাম চার্জশিটে দেওয়ার জন্য অনুমোদন চাওয়া হয়নি। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “এটা পুরোপুরিই প্রতিহিংসা। অত্যন্ত নিন্দনীয়। বাংলায় হেরে গিয়ে এখন প্রতিহিংসা চরিতার্থ করতে নেমেছে বিজেপি। তাই সিবিআই-কে কাজে লাগানো হচ্ছে।”

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!