মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সস্ত্রীক হাজির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গ্যালারিতে সাধারণ দর্শকদের মাঝে বসেই উপভোগ করলেন ম্যাচ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ফাইনালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতিও।
আরো পড়ুন- বিমল গুরুংয়ের অনশন মঞ্চে বিজেপি সাংসদ! ২০২৪- এর আগে কিসের ইঙ্গিত
প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়ামে বসে আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্স-রাজস্থান রয়্যালসের লড়াই উপভোগ করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল দেখতে আসতে পারেন, এমন জল্পনা ছিলই। তাঁর ছেলে জয় শাহই আবার বিসিসিআই সচিব। শোনা গিয়েছিল আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু প্রধানমন্ত্রী আসেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য স্ত্রী সোনাল শাহকে নিয়ে বেশ খোশমেজাজেই ছিলেন এ দিন।
গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করলেও ফাইনালের মঞ্চে সেভাবে জ্বলে উঠতে পারলেন না সঞ্জু স্যামসনরা। গুজরাটের জন্যই প্রতি মুহূর্তে গলা ফাটাচ্ছিলেন সমর্থকরা। আর দর্শকদের সেই শব্দব্রহ্মের কাছেই যেন আত্মবিশ্বাসে ভাটা পড়েছিল রাজস্থানের। হার্দিক পাণ্ডিয়াকে দেখে তো মনে হতে পারে সুপারম্যান ভর করেছে তাঁর উপর। ১৭ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিলেন ক্যাপ্টেন হার্দিক। যার মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল জস বাটলারের উইকেটটি। নড়বড়ে ব্যাটিংয়ে ৯ উইকেটে ১৩০ রানেই শেষ হয় রাজস্থানের ইনিংস।
৩৫ বলে ৩৯ রান করে হার্দিকের ডেলিভারিতে ঋদ্ধিমানের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন বাটলার। তাঁর শতরান দেখার আশা এদিন আর পূর্ণ হল না দর্শকদের। এক মরশুমে পাঁচটি সেঞ্চুরি করে বিরাট কোহলিকে টপকে যাওয়ার স্বপ্নও অধরা থেকে গেল তাঁর। তবে বাটলারের ব্যাট কথা না বললেও নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি। একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলের প্লে-অফে ২০০ রানের গণ্ডি পেরলেন। এর আগে ১৯০ রান করে এই রেকর্ডের মালিক ছিলেন ডেভিড ওয়ার্নার। শুধু চলতি মরশুমেই বাটলারের ঝুলিতে এল ৮৬৩ রান।
গুজরাটের বোলারদের অনবদ্য বোলিং উপভোগ করে হাততালি দিতেও দেখা গেল অমিত শাহকে। তাঁর ছেলে তথা বিসিসিআই সচিব জয় শাহও হাজির হয়েছেন সস্ত্রীক। এদিকে, বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপরের সারিতে বসে খেলা দেখতে দেখা গেল তাঁর স্ত্রী ডোনাকেও।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন