জিটিএ নির্বাচনের প্রতিবাদে অনশনে বসেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। রবিবার অনশন মঞ্চে তাঁর সঙ্গে দেখা করতে যান দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত। সঙ্গে ছিলেন আরেক সাংসদ জন বার্লাও। এরপর বিকেলের দিকে বিমল গুরুঙের অনশন প্রত্যাহারের কথা জানা যায়। যদিও এই বিষয়ে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চা ফের পরস্পর কাছে আসছে? ফের কি তাহলে পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ দেখা দিচ্ছে?
আরো পড়ুন- IPL 2022 Final: সবচেয়ে বড় জার্সি! গিনিস বুকে নাম তুলে নিল BCCI
বিমল গুরুংয়ের পায়ের তলায় মাটি সরে গিয়েছে বর্তমানে। ২০২১-এর পর তিনি প্রান্তিক শক্তিপে পরিণত হয়েছেন। এই অবস্থায় জিটিএ নির্বাচনের বিরোধিতা করে তিনি ঘুরে দাঁড়ানোর রাস্তা তৈরি করতে চাইছেন। পাহাড়ে প্রাসঙ্গিকতা ফিরে পেতে তিনি আমরণ অনশনে বসেছেন। সেই মঞ্চেই এবার হাজির হলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত।
বিজেপি সাংসদ রাজু বিস্ত এদিন বিমল গুরুংকে অনুরোধ করেন অনশন তুলে নিতে। বিমল গুরুংয়ের অনেশন মঞ্চ থেকে তিনি তৃণমূলের সমলাোচনাও করেন। তিনি বলেন, ‘সর্বশক্তি দিয়ে এই নির্বাচন রুখব।’
গত লোকসভা ভোটের সময়ে দার্জিলিং আসনটি যে বিজেপি জিতেছিল, তাতে বিজেপির বড় ভূমিকা ছিল। গুরুঙের অনশনে বসাকে কেন্দ্র করে ফের পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চা ও বিজেপির কাছাকাছি আসার পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ, দুই দলের নেতাই একই সুরে কথা বলতে শুরু করেছেন। এদিন বিজেপি সাংসদ জন বার্লাকে সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুঙের সঙ্গে দেখা করতে যান রাজু বিস্ত। এর আগে রাজু বিস্ত গুরুংকে চিঠি লিখে জানিয়েছিলেন, একজন বিজেপি সাংসদ হিসাবে নয়, গোর্খা হিসাবে গুরুঙের আন্দোলনের পাশে তিনি রয়েছেন। দিল্লিকে তিনি যে পাহাড়ের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবেন, সেকথাও বলেছিলেন তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”