বাংলা হান্ট ডেক্সঃ দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। সেখানে রাজধানী দিল্লির অবস্থা সঙ্কটজনক। তাই সমস্তদিক বিচার করে দিল্লিতে আরও এক সপ্তাহের জন্য বাড়ল লকডাউন। যদিও শর্তসাপেক্ষে উৎপাদন ও নির্মাণ ব্যবসাকে লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। এখন দিল্লিতে ৭ জুন পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। সোমবার থেকে ‘আনলক-পর্ব’ শুরু হবে। যে সংস্থাগুলি আবার ব্যবসা পুনরায় শুরু করবে তাদের কোভিড বিধি কঠোর ভাবে মেনে চলতে হবে। শিফটে কাজ চালাতে হবে। শ্রমিকদের কোভিড পরীক্ষা করাতে হবে।
আরো পড়ুন- নারদা মামলায় জামিন পেয়েই জনসংযোগে ‘টক টু কেএমসি’ ববি’র
রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, যদি কোভিড আক্রান্তের সংখ্যা কমে তাহলে ৩১ মে পর আনলক হতে পারে দিল্লি। তিনি এদিন জানান, দিল্লিতে বিগত ২৪ ঘণ্টায় ১৬০০ নতুন করোনা কেস বেড়েছে। তবে পজিটিভের সংখ্যা কমছে ২.৫ শতাংশ।
कोरोना के ख़िलाफ़ इस लड़ाई में दिल्लीवासियों की मेहनत से दिल्ली में स्थिति तेज़ी से सुधर रही है, लॉकडाउन के बाद अब दिल्ली धीरे-धीरे अनलॉक के लिए तैयार है | Press Conference | LIVE https://t.co/3wsjEzIn1c
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 28, 2021
কেজরিওয়াল আরও জানান, দিল্লি সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেককে কোভিড ১৯ ভ্যাকসিন দিয়ে দেওয়ার।
দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, যদি প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয় তাহলে হয়তো তৃতীয় ঢেউ আটাকানো যাবে। যত দ্রুত সম্ভব আমরা সবাইকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছি। দেশের মধ্যে ও বিদেশি সংস্থারদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। ভ্যাকসিনের জন্য অর্থ বরাদ্দও রয়েছে।
শনিবার দিল্লিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯৫৬ জন। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন। শনিবার দিল্লিতে ১২২ জন মারা গেছেন। সংক্রমণের হার নেমে এসেছে ১.১৯ শতাংশে। মার্চ মাসে সংক্রমণের হার ছিল ৩৬ শতাংশ.

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”