বাংলা হান্ট ডেক্স ; গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে ও অফিসের জোরদার তল্লাশি চালানো কেন্দ্রীয় তদন্তকারী দল (CBI)। তৃণমূল নেতার নামে লুকআউট নোটিশ জারি করল সিবিআই। গত 23 জুলাই যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনি।
[ আরো পড়ুন – স্কুল শিক্ষকের নাম জবকার্ড তালিকায়, একশো দিনের কাজের প্রকল্পের টাকা ব্যাঙ্ক থেকে তুলেছেন গোটা পরিবার ]
জানা গিয়েছে, গরু পাচার কাণ্ডে কিছুদিন আগে এনামুল হক নামে এক ব্যবসায়ী এবং বিএসএফ কর্তা সতীশ কুমার কে গ্রেফতার করেছিল CBI এর বিশেষ টিম। এবার সেই সূত্র ধরেই তৃণমূলের প্রভাবশালী নেতার বিনয় মিশ্রের বাড়ি ও অফিস সহ তিন জায়গায় তল্লাশি চালানো সিবিআই। তল্লাশির সময় বাড়িতে ছিলেননা বিনয়। সিবিআই সূত্রে খবর, তার নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। মোবাইলের টাওয়ার লোকেশন ধরে করে তার খোঁজ চলছে। শুধু গরু পাচার নয়, কয়লা পাচারের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহেই এই নেতার অফিসে আয়কর তল্লাশি হয়েছে।
[ আরো পড়ুন – প্রশাসকের পদ খুইয়ে আগামীকাল সৌমেন্দু কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? রাজনৈতিক মহলের জোর জল্পনা ]
তল্লাশির সময় বিনয় মিশ্র বাড়িতে ছিলেন না। তার বাবা বাড়িতে ছিলেন। বিনয় মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবাকে নোটিশ ধরানো হয়েছে বলে জানা গিয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন