মালদাঃ- বড় সড় সাফল্য পেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত দলের ৩ পান্ডাকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার বন্দুক, দুটি রামদা, একটি বুলেট। ধৃত ওই তিন ডাকাতের নাম শেখ খলিল (৩৫) বাড়ি হরিশ্চন্দ্রপুর মসজিদ পাড়া, মনোজ রাম (২৩) বাড়ি মনোহরপুর, ও কার্তিক দাস (২২) বাড়ি বারডাঙ্গা এলাকায়।
আরো পড়ুন- মালদায় গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পুলিশ সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ওই ৩ সন্দেহভাজন যুবককে ঘোরাঘুরি করদে দেখে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাদের মতলব বুঝতে পারে। তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু ধারালো অস্ত্র। এবং জানতে পারে ডাকাতি করার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল। মঙ্গলবার তাদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে এবং ২ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান গতকাল গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে আমরা হরিশ্চন্দ্রপুর সদর এলাকার একটি জায়গায় হানা দি। সেখানেই ওই তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। আমাদের সন্দেহ ওরা এলাকায় ডাকাতি উদ্দেশ্যএ জড়ো হয়েছিল। আজ ওদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। দুই দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”