মালদা: এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে অভিযোগ পরিবারের। স্বামী সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের থানায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী বুলবুলি মোড় এলাকায়।
আরো পড়ুন- Overloading of truck: ওভারলোডিং করলে আর ছাড় নেই! কড়া ব্যবস্থা অফিসারের বিরুদ্ধেও

জানা গেছে মৃত্য ওই গৃহবধূর নাম অর্চনা চৌধুরী দাস। গত তিন মাস আগে ইংলিশবাজার থানার বিশ্বনাথ মোরের বাসিন্দা সায়ন দাসের সাথে বিয়ে হয় ওই গৃহবধূর। কর্মসূত্রে পুরাতন মালদা মঙ্গলবাড়ী এলাকায় ভাড়া থাকতেন তারা। জানা যায় ওই গৃহবধূর এটি দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের ১০ এবং ১২ বছরের দুটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক নানা কারণেই বিয়ের পর থেকেই ওই গৃহবধূর স্বামী সহ তার বাবা-মা তার ওপর অত্যাচার করতে বলে অভিযোগ। সোমবার রাত্রে তার স্বামী সায়ন দাস তার বাবা রঞ্জিত দাস সহ চার জন মিলে ওই গৃহবধূকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এর পর শ্বাসরোধ করে ওই গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এরপর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী তার বাবা সহ মোট চার জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”