নিজস্ব সংবাদদাতা- রাজনৈতিক অশান্তিতে ফের উত্তপ্ত ত্রিপুরা। দিনভর পূর্ব আগরতলা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদের পর বিকেলে গ্রেপ্তার তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ।
সায়নীকে গ্রেপ্তারের কারণ কী? তৃণমূলের দাবি, শনিবার (২০ নভেম্বর) রাতে নির্বাচনী প্রচার সেরে হোটেলে ফিরছিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। গাড়িতে চালকের পাশের আসনে বসেছিলেন তিনি। এ সময় যানজটে আটকে যায় তার গাড়ি। গাড়ির পেছনের আসনে বসেছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ ও সুদীপ রাহা। গাড়িটি যানজটে আটকে যাওয়ায় আশেপাশের লোকেরা সায়নীকে দেখে হাত নাড়েন ও ‘খেলা হবে’ স্লোগান দিতে থাকেন। তৃণমূল নেতা-নেত্রীরাও পাল্টা স্লোগান দিতে থাকেন।
আরো পড়ুন- বিধায়ক ‘নিখোঁজ’! পোস্টার পড়ল সোনামুখী’তে
পুলিশের অভিযোগ, ঠিক তখনই নাকি সায়নীর গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত হন। সেই সূত্র ধরেই রোববার (২১ নভেম্বর) পুলিশ তৃণমূল নেতা-নেত্রীদের হোটেলে হানা দেয়। ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ১০২ বি, ১৫৩, ১৫৩ এ অর্থাৎ জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে খবর।
এরপর রাতেই সায়নীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ যায় পোলো হোটেলে। এখানেই রয়েছেন সায়নী-সহ তৃণমূল নেতৃত্ব। কিন্তু রাতে পুলিশের কাছে আইনি নোটিস দাবি করেন তৃণমূল নেতারা। সায়নীকে থানায় নিয়ে যেতে বাধা দেন কুণাল ঘোষ। কিন্তু রবিবার সকালে আগরতলা পূর্ব থানায় নিজেই যান সায়নী। তাঁর সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব। থানায় দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূলের যুব সভানেত্রীকে। তাঁরা থানায় থাকাকালীনই নতুন করে রাজনৈতিক অশান্তি শুরু হয় থানার বাইরে। তৃণমূল-বিজেপির সংঘর্ষে ২ তৃণমূল কর্মী আহত হন, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুর চলে। এর তীব্র নিন্দা করে টুইট করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, ভিত্তিহীন অভিযোগে সায়নীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির যে ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং সাজানো। রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। আগামীকাল আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আছে। তা বানচাল করতেই সায়নীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরও তাকে আদালতে পেশ করা হচ্ছে না। যাতে সায়নী জামিন পেতে পারেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”