প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত। কিন্তু বিধায়ক এখন কোথায়? গত বিধানসভা নির্বাচনে জেতার পর থেকেই নাকি তিনি ‘নিখোঁজ’! পোস্টারে ছয়লাপ সোনামুখী। সাধারণ মানুষের সুবিধে-অসুবিধে কিছুই দেখেননি তিনি। ফলে ক্ষুব্ধ এলাকাবাসী সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নামে চারিদিকে ‘নিখোঁজ’ পোস্টার সেঁটে দিয়েছেন।
আরো পড়ুন- আগামী লোকসভা নির্বাচনে ৩টি আসন পাবে বিজেপি, ভাইরাল ‘সৌমিত্রের’ অডিয়ো

বিধানসভা ভোটে তাঁকে জেতানো যে নিজেদের মস্ত ভুল হয়েছে, তা হাড়েহাড়ে টের পাচ্ছেন সোনামুখীর মানুষ। তখন মানুষকে ভুল বুঝিয়ে, প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়ে ভোট টেনেছিল বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে সার্বিকভাবে খড়কুটোর মতো ভেসে যাওয়ার পর জেতা বিজেপি বিধায়কেরা জনবিচ্ছিন্ন। মানুষ ওদের মিথ্যাচারের স্বরূপ বুঝতে পেরে, পুরোপুরি খারিজ করে দিচ্ছেন। যে ক’টি উপনির্বাচন হয়েছে প্রতিটিতেই বিজেপি প্রার্থীরা গোহারান হেরেছেন। জেলার পাত্রসায়ের বাস স্ট্যান্ডে বিধায়ক দিবাকর ঘরামি নিখোঁজ বলে একাধিক পোস্টার চোখে পড়ল। তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দিলীপ বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”