উন্নতি তো দূর অস্ত বরং অসমের বন্যা পরিস্থিতির প্রতিদিনই অবনতি হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে বন্যার বলি হয়েছেন আরও ১০ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৭। মৃতদের মধ্যে চারটি শিশু। ব্রহ্মপুত্র, তিস্তা বরাক সহ একাধিক নদী ও তাদের উপনদীর জল বাড়ছে। বরপেটা, কাছাড়, করিমগঞ্জ, রঙ্গিয়ার বন্যা পরিস্থিতির যথেষ্টই ভয়াবহ। শিলচরের বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ। দক্ষিণ অসম ও বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।
আরো পড়ুন- মদের লাইসেন্স করানোর নামে তৃণমূল নেতার ছেলের থেকে ৪৫ লক্ষ টাকা প্রতারণা, ধৃত তরুণী
ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৫৫ লক্ষ মানুষ বন্যাকবলিত হয়েছেন। বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় তিন লাখ মানুষ। প্রতিটি জায়গা থেকেই ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে। জলবন্দি মানুষের অভিযোগ, তাঁরা খাদ্য, পানীয় বা ওষুধ কিছুই পাচ্ছেন না। শিশুদের জন্য মিলছে না দুধ। বন্যার কারণে বিভিন্ন রাস্তাঘাট ভেসে গিয়েছে। ২০ টি সেতু ও দুটি বাঁধের বড় রকমের ক্ষতি হয়েছে। প্রশাসনের তরফে সেগুলি মেরামত করার এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। গত কয়েকদিনের তুলনায় শুক্রবার কিছুটা হলেও কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। তবে এখনও পর্যন্ত বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এরই মধ্যে এদিন এক ব্যতিক্রমী চিত্র দেখা গিয়েছে অসমে। রাজ্যের পরিবহণমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এদিন এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে নিজেই নৌকা বেয়ে হাসপাতালে পৌঁছে দেন।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব