মদের দোকানের লাইসেন্স করিয়ে দেওয়ার নাম দেওয়ার নাম করে তৃণমূল নেতার ছেলের থেকে ৪৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম সেল। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে পাপড়ি সুলতানা নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে পাপড়ি সুলতানা নামে ওই মহিলা বিবাহবিচ্ছিন্না। তাঁর ৯ বছরের একটি ছেলে রয়েছে। একাধিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে প্রতারণা চক্র চালান তিনি। নিজেকে পরিচয় দেন আইনজীবী হিসাবে। আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলরের ছেলে লব কুমার সাউকে মদের দোকানের লাইসেন্স করিয়ে দেওয়ার নামে একটি ভুয়ো ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করান তিনি। এর পর ওই ওয়েবসাইটের মাধ্যমে ও নগদে দফায় দফায় ৪৫ লক্ষ টাকা আদায় করেন।
আরো পড়ুন- বিজেপিতে সোনা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু পাইনি! ৩ বছর পর তৃণমূলে ফিরে বললেন বিজেপি নেতা
এমনকী লবের আস্থা জিততে ভুয়ো ওকালতনামাও তৈরি করেছিল সে। গত মে মাসে টাকা দেওয়ার পর পাপড়ির দাবি নিয়ে সন্দেহ হয় লবের। তিনি আবগারি দফতরে খোঁজ নিয়ে জানতে পারেন ওয়েবসাইটটি ভুয়ো। এর পর পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ হতেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন পাঁপড়ি। কিন্তু জামিন মঞ্জুর করেনি আদালত। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে পাপড়ি সুলতানাকে গ্রেফতার করে পুলিশ। তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”