

অসন্তুষ্ট মতুয়া সমাজ। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি পাকা না করলে মতুয়া ভোটব্যাংক যে থেকে মুখ ঘুরিয়ে নেবে, তা ভালই বুঝতে পারছে বিজেপি। ফলে মতুয়া ভোট ধরে রাখতে মরিয়া তাঁরা। তাই চলতি বছরের মধ্যেই যাতে অমিত শাহর দপ্তরের পক্ষ থেকে সিএএ চালু করার বিষয়টি পাকা করা হয়, সেদিকে নজর রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের।
আরো পড়ুন- শাহরুখের ‘পাঠান’ ছবির পোস্টার ছিঁড়ে বিক্ষোভ বজরং দলের
আবার যদি একান্তই তা সম্ভব না হয়, তাহলে বিকল্প পথে কীভাবে মতুয়াদের (Motua) ‘নাগরিকত্ব’ দেওয়ার যায় সে নিয়েও ভাবনাচিন্তা চলছে বিজেপির অন্দরে। এ প্রসঙ্গে, বিজেপির এক কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতা বলেছেন, “মতুয়াদের মধ্যে নাগরিকত্ব ইস্যু নিয়ে ক্ষোভ যে তৈরি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। তবে, এই ক্ষোভ মেটানোর চেষ্টা চলছে। এ বছরের মধ্যেই কোনও না কোনও ব্যবস্থা অবশ্যই করা হবে।”

এদিকে চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (WB Panchayet Election) হওয়ার কথা। পঞ্চায়েত নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের খুব একটা মাথাব্যথা নেই। বরং তাঁরা যে এখন থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে লক্ষ রেখে ঘুঁটি সাজাচ্ছেন, সেটাই উঠে এসেছে কেন্দ্রীয় নেতার কথায়।
তিনি বলেছেন, “পঞ্চায়েতের বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছে। দেখা যাক কী হয়। আমরা লোকসভা নির্বাচনে বাংলার জন্য ৩০ থেকে ৩২টি আসন টার্গেট করেছি। গতবার আমাদের ১৮টি আসন ছিল, এবার সেটা বাড়বে। মোদিজির ম্যাজিক সেখানে চলবে। যে সমস্ত লোকসভা আসনে সংখ্যালঘু ভোটের আধিক্য রয়েছে সেগুলি আমাদের লক্ষ্য নয়। কলকাতা ও সংলগ্ন এলাকায় আসন পাওয়ার উপর জোর দিচ্ছি আমরা।”
বনগাঁর সাংসদ নাড্ডার বৈঠকে প্রশ্ন তোলেন, শুধু জেলা সভাপতি আর তার নিচে একজন আহ্বায়ককে অস্থায়ী দায়িত্ব দিয়ে কতদিন চলবে? মতুয়াদের যে সমস্ত নেতার উপর ভর করে বিজেপি সেখানে ভাল করেছে তাঁদের বাদ দিয়ে অন্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলেও নাড্ডার সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন শান্তনু। নাম না করলেও শান্তনুর অভিযোগের তির যে রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর দিকেই ছিল তা বুঝতে অসুবিধা হয়নি কারও।
মাসিক হওয়ার কত মাসিক হওয়ারদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা