করোনা সংক্রমণ ঠেকাতে বাড়িতে কি কি জিনিস প্রস্তুত রাখা জরুরি, জেনে নিন - Bangla Hunt

করোনা সংক্রমণ ঠেকাতে বাড়িতে কি কি জিনিস প্রস্তুত রাখা জরুরি, জেনে নিন

By Bangla Hunt Desk - May 16, 2021

আপনারা সকলেই জানেন করোনা দ্বিতীয় ঢেউ আগের থেকে অনেক বেশী ছোঁয়াচে। যেকোনো সময়ে আপনি বা আপনার পরিবারের অন্য কোন সদস্য করোনায় আক্রান্ত হতে পারেন। তাই আর কালবিলম্ব না করে কয়েকটি বিষয়ে নিজেকে প্রস্তুত রাখুন। এই সময় পরিস্থিতি মোকাবিলার জন্য কিছু ব্যবস্থা নিয়ে রাখা জরুরি।

আরো পড়ুন- ‘এখনই শেষ নয়! হামাসের বিরুদ্ধে অভিযান চলবে’, চরম হুঁশিয়ারি ইজরায়েলের

এই সময় পরিবারের কথা ভেবে পরিচ্ছন্নতা থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা, সবের দিকে খেয়াল রাখা জরুরি। এমনটা না করলে বিপদে প়ড়তে হবে এই কঠিন সময়ে। চিকিৎসকেদের পরামর্শ মতো প্রস্তত থাকুন।

১) বাড়িতে পর্যান্ত সংখ্যক মাস্ক কিনে রাখুন। বাড়িতে কেউ সংক্রমিত হলে তাঁকে সাহায্য করতে হবে মাস্ক পরেই

২) থার্মোমিটার রাখা দরকার। ৯৯-এর উপরে জ্বর উঠলে সতর্ক হতে হবে

৩) অক্সিমিটার। এই রোগে অক্সিজেনের মাত্রা দেখে রাখা জরুরি। অক্সিজেনের মাত্রা ৯৪-এর নীচে নেমে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানাতে হবে

৪) শুকনো খাবার বাড়িতে রাখুন। বাড়িতে কেউ সংক্রমিত হলে বাজারে যাওয়া ঠিক নয়। অন্যরা অবশ্যই সাহায্য করবেন, কিন্তু ঘরে পর্যাপ্ত পরিমাণ চাল-ডাল থাকা দরকার

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর