বাংলা হান্ট ডেক্সঃ ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের মধ্যে বড় বয়ান দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সরাসরি জানান, ‘এখনই শেষ নয়। হামাসের বিরুদ্ধে এই অভিযান চলবে। আমি এর শেষ দেখে ছাড়ব’, প্যালেস্তাইনকে চরম হুঁশিয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রীর।
রবিবার দুই দেশের সংঘর্ষের সপ্তম দিন। রোজই দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেড়ে চলেছে। কখনও হামাস রকেট হামলা করে ইজরায়েলের মনে আতঙ্কের সৃষ্টি করছে, আবার কখনও ইজরায়েল এয়ার স্ট্রাইক করে হামাসের আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে। শনিবার ইজরায়েল হামাসের একটি বহুতল বিল্ডিং ধ্বংস করে দেয়। ওই বিল্ডিংয়ে আল জাজিরা সহ বিভিন্ন মিডিয়া গোষ্ঠীর দফতর ছিল বলে জানা গিয়েছে।

যদিও ইজরায়েল দাবি করেছে যে, হামাস ওই বিল্ডিংগুটি সৈন্য গতিবিধি এবং গোপন তথ্য সংগ্রহের জন্য কাজে লাগাত। তাঁরা জানিয়েছে, সৈন্য গতিবিধির জন্য ব্যবহৃত প্রতিটি জিনিষই আমাদের নিশানার মধ্যে পড়ে। আন্তর্জাতিক আইন অনুযায়ীই আমরা এই হামলা চালিয়েছি। আর আমাদের এই হামলায় কোনও নাগরিকের ক্ষতি হয় নি। কারণ হামলা চালানোর আগেই আমরা অ্যালার্ট করেছিলাম।
আল জাজিরা বহুতল বিল্ডিং গুঁড়িয়ে দেওয়ার পর রবিবার হামাসের প্রধানের বাড়িতেও হানা দেয় ইজরায়েলি সেনা। সেখানে তুমুল হারে বোমাবাজি করে IDF। তবে সেই মুহূর্তে হামাসের প্রধান বাড়িতে উপস্থিত ছিল কি না জানা যায় নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের বম্বিংয়ের পর এখনও পর্যন্ত হামাসের প্রধান সামনে আসেনি।
আরেকদিকে, ইজরায়লের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে সৌদি আরব ইসলামিক দেশগুলোর বৈঠক ডেকেছে। বিশ্ব ইসলামিক সংগঠন OIC আগামী ১৮ তারিখ ৫৭টি ইসলামিক কান্ট্রির বিদেশ মন্ত্রীদের নিয়ে একটি ভার্চুয়াল মিটিং ডেকেছে। সেখানে বর্তমানে ইজরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে আলোচনা হবে। তবে এতকিছুর মধ্যেও ইজরায়েলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তাঁরা এখনই থামছে না।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন