বাংলাহান্ট ডেক্সঃ দীপাবলীর পর বক্স অফিসে ঝড় তুলল ভাইজানের ‘টাইগার ৩! মুক্তির পাওয়ার দ্বিতীয় দিনে এক ধাক্কায় আয় বেড়েছে প্রায় ১৫ কোটি। দ্বিতীয় দিনে এই ছবির মোট আয় ৫৭.৫০ কোটি। ‘টাইগার ৩’ ছবির বক্স অফিসের দুর্দান্ত পারফরম্যান্স দেখে বোঝাই যাচ্ছে যে, এই ছবি নিরাশ করেনি ভক্তদের। বলাই বাহুল্য, ভাইজানের তরফ থেকে ভক্তদের জন্য এটা একটা দুরন্ত উপহার। আর ভক্তদের ভালবাসাতেও কোনও ঘাটতি দেখা যায়নি। যার ফলে প্রথম দিনেই কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস।
আরো পড়ুন- প্রেম করে পালিয়ে গৃহশিক্ষককে বিয়ে! পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা মা
সলমন খান-ক্যাটরিনা কইফ অভিনীত এই ছবি মুক্তির দিনেই ঘরে তুলেছে ৪৪.৫০ কোটি টাকা। হিন্দি সংস্করণ থেকেই আয় হয়েছে ৪৩ কোটি টাকার কিছু বেশি, তবে তামিল ও তেলুগু সংস্করণ থেকে প্রথম দিন আয় একেবারেই তলানিতে, মোটে ১.৫০ কোটি। প্রথম দিনে ৪০ কোটির গণ্ডি সলমনের কেরিয়ারে এই প্রথম। সোমবার বেশ কিছুটা আয় বাড়ল ছবির। ভারতের বাজারে সংগ্রহ করল ৫৭.৫০ কোটি। যার ফলে মাত্র দু’দিনেই ১০২ কোটিতে পৌঁছে গেল এই ছবি। যদিও ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’ অনেকটাই এগিয়ে ‘টাইগার ৩’-এর তুলনায়। সারা দেশে প্রায় পাঁচ হাজার হলে মু্ক্তি পেয়েছে যশরাজ ফিল্মস-এর ‘স্পাই ইউনিভার্স’-এর এই ছবি। গত কয়েক বছর ধরে শুধু ব্যর্থতাই দেখেছেন সলমন। তবে ‘টাইগার ৩’ যেন তাঁর দীপাবলির সব থেকে বড় উপহার।


ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran