বাংলাহান্ট ডেস্কঃ পাত্র ছিল গৃহশিক্ষক,বাড়ির অমতে গিয়ে ভালবেসে সেই গৃহশিক্ষককে বিয়ে করেছে মেয়ে। তাই বাড়িতে পুরোহিত ডেকে সেই জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা। তাঁদের কাছে মেয়ে মৃত বলেই ধরে নিয়েছে পরিবার। ওডিশার কটকের এই ঘটনা বলিউড যে কোন চিত্রনাট্যকেও হার মানাবে।
ওড়িশার কটকের বাসিন্দা পায়েল এবং আকাশের ভালবাসার সম্পর্ক মাস ছয়েকের। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, আকাশ পড়াতে আসতেন পায়েলকে। সেখান থেকেই প্রেম হয় দু’জনের। কিন্তু পায়েলের বাড়ির লোকেদের আকাশকে পছন্দ ছিল না একেবারেই। পায়েলকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যেও চাপ দেওয়া হচ্ছিল। তাতে কাজ না হওয়ায় পায়েলের বাবা বিশ্বজিত্ মহাপাত্র আকাশের নামে মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ জানান। অভিযোগ পেয়ে কটক পুলিশ আকাশকে গ্রেফতার করে। কিছু দিন আগেই জামিনে ছাড়া পেয়ে বাড়ি এসেছিল আকাশ। তার পরেই দেরি না করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন দু’জনে।
মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে শুনেই রাগে ফেটে পড়েন পায়েলের বাবা-মা। পায়েল আগেই জানতেন তাঁর বিয়ের খবর স্বাভাবিক ভাবে নেবেন না বাবা-মা। তাই আগেভাগেই সমাজমাধ্যমে বাবা-মায়ের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তায় পায়েল বলেন ‘‘আমি প্রাপ্তবয়স্ক। সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই বিয়ে করেছি। আমার স্বামী এবং শ্বশুরবাড়ির কোনও ক্ষতি তোমরা করবে না। না হলে আমি নিজের ক্ষতি করতে বাধ্য হব।’’
পায়েলের এই ভিডিও তাঁর বাবা-মায়ের কাছে পৌঁছয়। মেয়ের ১৮ বছর হয়ে যাওয়ায় পুলিশের কাছে গিয়ে কোনও লাভ হবে না তাঁরা জানতেন। কিন্তু এই বিয়েও তাঁরা মেনে নিতে চান না। তাই মেয়েকে মৃত ধরে নিয়ে পুরোহিত ডেকে জীবন্ত মেয়ের শ্রাদ্ধ করলেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”