বাংলা হান্ট ডেস্ক: বাংলার ভোটের মুখে হঠাতই সুপারস্টার মিঠুন চক্রবর্তীর দীর্ঘক্ষণ রুদ্ধদার বৈঠক করেন আরএসএস প্রধান। তবে কী নিয়ে এই বৈঠক তা নিয়ে মুখ খুলতে চাননি মোহন ভাগবত। মঙ্গলবার সাতসকালে মিঠুনের মুম্বাইয়ের বাংলোয় যান ভাগবত। ভোটের মুখে এই সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি বাংলার নির্বাচনে মিঠুনদার সমর্থন চাইছে সংঘ পরিবার? শুরু হয়েছে কানাঘুষো।
Maharashtra: RSS chief Mohan Bhagwat meets actor Mithun Chakraborty at the latter's residence in Mumbai. Visuals from outside his residence. pic.twitter.com/U3LIkLG8Tv
— ANI (@ANI) February 16, 2021
মোহন ভাগবতের সঙ্গে মিঠুন চক্রবর্তীর এই সাক্ষাৎ অবশ্য নতুন কিছু নয়। এর আগে নাগপুরে ভাগবতের সঙ্গে দেখা করেন ‘মহাগুরু’। দু’জনের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়। তবে কী নিয়ে এই বৈঠক তা নিয়ে মুখ খুলতে চাননি মোহন ভাগবত। তবে মিঠুনের কথায়, ‘ওঁনার সঙ্গে আমার আধ্যাত্মিক আলোচনা হয়েছে’। মিঠুনের জনপ্রিয়তা বাংলায় আজও অটুট। তিনি বাঙালির প্রিয় মিঠুনদা, এই বাংলার ভোটের আগে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছ রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের তরফে রাজ্যসভার সদস্যও করা হয় তাঁকে। একটা সময় এরাজ্যের শাসকদলের হয়ে ভোটের প্রচারেও দেখা গিয়েছে মিঠুনকে। বছর পাঁচেক আগে একটি চিটফান্ড মামলায় নাম জড়ায় মিঠুনের। তারপরেই ২০১৬ সালের শেষদিকে রাজ্যসভার সাংসদ পদও ত্যাগ করেন মিঠুন। তারপর থেকেই কার্যত রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ নেই মিঠুনের।
আরো পড়ুন- ৫ টাকায় মিলবে ডিম ভাত, সোমবার ‘মায়ের হেঁশেলের’ শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী
বাংলার ২১শে বিধানসভা নির্বাচনের আগে আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে মিঠুনের এই সাক্ষাৎ সেজন্যই গুরুত্বপূর্ণ। আসলে বাংলায় ‘মিঠুন’ আজও চূড়ান্ত জনপ্রিয়। ভোটের মুখে মিঠুনের সমর্থন জোগাড় করতে পারলে বিজেপি যে বাড়তি অক্সিজেন পেয়ে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক মহলের ধারণা, সম্ভবত সেকারণেই মিঠুনের সঙ্গে আরএসএসের মাধ্যমে যোগাযোগ শুরু করল বিজেপি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন