বাংলা হান্ট ডেস্ক: যেমন বলা তেমন কাজ। নবান্নের সভাঘর থেকে ‘মায়ের হেঁশেলের ’ বা ‘মা কিচেন’-এর শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মাত্র পাঁচ টাকায় মিলবে ডিম-ভাত। পাশাপাশি থাকবে ডাল এবং একটি সবজিও। সামনেই ভোট তাই আর দেরি না করে সোমবারই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আপাতত কলকাতার ১৬টি বরো অফিসের ক্যান্টিনে মিল খাবার মিলবে। তবে আগামিদিনে গোটা রাজ্যে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
নবান্নের তরফে জানানো হয়েছে, সপ্তাহে সাত দিন দুপুর ১২টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত পাওয়া যাবে খাবার। সেজন্য কলকাতা জুড়ে ৭২টি ‘মা কিচেন’-এর দোকান খুলেছে সরকার। তাতে ৫ টাকায় মিলবে ২০০ গ্রাম ভাত, ৫০ গ্রাম ডাল, ১০০ গ্রাম আলু, ১০০ গ্রাম সবজি, আর ১টা ডিম। যার মোট খরচ ধরা হয়েছে ১৩ টাকা। অর্থাৎ প্রতিটি পাতে ৮ টাকা করে ভরতুকি দিচ্ছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী জানান, “এই কর্মসূচিটি সাধারণ মানুষের জন্য। গরিব মানুষদের জন্য মায়ের নামে এই কিচেনগুলো চালু করা হচ্ছে। পুরোটাই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ। পরীক্ষামূলকভাবে আপাতত শুরু করা হচ্ছে। তবে আস্তে আস্তে গোটা রাজ্যে তা শুরু করা হবে। আর এই কিচেন চালাবে স্বনির্ভর গোষ্ঠীর ছেলেমেয়েরা।”
আপাতত কলকাতা জুড়ে চালু হয়েছে ৭২টি দোকান। ২টি ওয়ার্ড পিছু ১টি করে দোকান আপাতত চালু করেছে সরকার। কলকাতা পুরসভার ১৬টি বরোতে খোলা হয়েছে মা কিচেনের হেঁসেল। প্রতিটি হেঁসেল থেকে ৪টি করে দোকানে খাবার সরবরাহ হবে। প্রতিটি হেঁসেলে ২০০০ মানুষের খাবার তৈরির প্রাথমিক লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অর্থাৎ প্রতিটি দোকানে পৌঁছবে ৫০০ জনের খাবার। অর্থাৎ ওয়ার্ড পিছু ২৫০ জনের পাত পড়তে পারে বলে মনে করছে রাজ্য সরকার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”