বাংলা হান্ট ডেস্ক ; সোমবার দুপুরে তৃণমূলের সংগঠনিক যাবতীয় দায়িত্ব থেকে সরানো হলো কলকাতার প্রাক্তন মেয়র তথা তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। আর এরপরই শোভনের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা বাড়লো।
রত্না চট্টোপাধ্যায় জানিয়েছে, দল তাকে কিছু জানায়নি, ‘আমি সরে গেলে শোভন যদি দলে ফিরে, ফিরুক, তবে গোলপার্কের ন’তলায় যেন আর বসে না থাকে।
আরো পড়ুন- অবশেষে আট সপ্তাহ পরে মুক্তি পেলেন আরামবাগ টিভির সাংবাদিক ‘সফিকুল ইসলাম’
বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায় দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান। ঠিক তার পরেই তৃণমূল নেতৃত্ব শোভন চট্টোপাধ্যায় স্ত্রী রত্না চট্টোপাধ্যায় কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের দেখভালের দায়িত্ব দেয়। ওই ওয়ার্ডের কাউন্সিলর আবার শোভন নিজে।
কিন্তু সোমবার হঠাৎই ওই ওয়ার্ডের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে রত্না চট্টোপাধ্যায়কে সরিয়ে দেয় তৃণমূল। রাজনৈতিক মহলের ব্যাখ্যা একুশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। শোভনকে তৃণমূলে ফেরার পথ প্রশস্ত করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তবে এ বিষয়ে তৃণমূলের তরফে কেউই কোনো মন্তব্য করেনি।
তবে শোভন কি আদৌ ফিরবে তৃণমূলে?
সূত্রের খবর শোভনকে তৃণমূলের ফিরিয়ে আনতে চেষ্টা করছে তৃণমূল। বিজেপিতে যোগ দেওয়ার পরেই সেই চেষ্টা জারি রেখেছে তৃণমূল। মাঝে একবার শোভনের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা তৈরি হলোও, শোভন ফেরেননি।
আরো পড়ুন- আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী দুর্যোগের আশঙ্কা, জেলায় কন্ট্রোলরুম খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর
তবে সূত্র মারফত খবর, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব নাকি সরাসরি বৈশাখী সঙ্গে যোগাযোগ করে বলে, শোভনকে তৃণমূলের ফিরতে বলো। ওকে বোঝাও, ও কি চায় বলুক, দল ওকে দেবে। এই খবর যখন কানাঘুষা চলছিল তখনই দেখা গেল রত্না চট্টোপাধ্যায় কে দায়িত্ব থেকে সরিয়ে দিল তৃণমূল! এরপরে শোভনের তৃণমূলে ফিরে নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন