বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আরো পড়ুন- মালদায় বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন, বিজেপি ছেড়ে ৫০০ নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে
সোমবার নবান্নে ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠকের এই নিয়ে সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমফানের দাপটে ইতিমধ্যেই বেহাল উপকূলীয় অঞ্চল গুলি। তাই পরিস্থিতি যাতে খারাপ না হয় তাই আগেভাগেই পদক্ষেপ করতে বিভিন্ন জেলা প্রশাসকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী বলেন ‘সব রাজ্যে বন্যার সমস্যা নেই। এরাজ্যে আছে। তাই ব্যবস্থা নিতে হবে। মাইকিং করে সতর্ক করুন স্থানীয়দের। ডিভিসি থেকে জল ছাড়ার আগে রাজ্যের অনুমতি নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রতিটি জেলার জেলা শাসকের কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন ‘মেরামতির পর কেন বাঁধ ভাঙছে, সেদিকে খতিয়ে দেখতে হবে। তাড়াহুড়ার কারণে এই বিপত্তি কিনা তাও দেখা হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি’।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”