অবশেষে আট সপ্তাহ পর মুক্তি পেলেন আরামবাগ টিভির সাংবাদিক সফিকুল ইসলাম। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশে মুক্তি পান তিনি। গত ১৫ ই আগস্টই মুক্তি পাওয়ার কথা ছিল তার। কিন্তু অন্য একটি মামলায় গ্রেফতার করে তাকে ‘শোওন অ্যারেস্ট’ করে রেখেছিল আরামবাগ মহিলা থানার পুলিশ। অবশেষে হাইকোর্টের নির্দেশে আজ মুক্তি পেলেন তিনি।
জেল থেকে বেরিয়ে সফিকুল বলেন ‘ আমি আনন্দিত। তবে সেদিন আরো বেশি আনন্দ পাবো, যেদিন মুক্ত কন্ঠে সত্য কথা সকলের সামনে বলতে পারবো’।
তিনি এদিন আশঙ্কা প্রকাশ করে বলেন ‘ আমি জানিনা কালকে আবার কোনও মামলায় আমাকে গ্রেপ্তার করবে কিনা! তিনি আরো বলেন ‘গত দু’মাস ধরে আমার এবং আমার পরিবারের উপর ঝড় বয়ে গিয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ শে জুলাই ভোর রাতে দরজা ভেঙে গ্রেফতার করা হয়েছিল আরামবাগ টিভি সাংবাদিক সফিকুল ইসলামকে। গ্রেপ্তার করা হয় তার স্ত্রী আলিমা খাতুন ও আরামবাগ টিভির সাংবাদিক সুরজ আলি খানকে। তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের নামে তোলাবাজির অভিযোগ ছিল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”