১৫ জানুয়ারি রবিবার মকর সংক্রান্তি। আর এই মহাযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিন্দুধর্মে। কারণ এই দিনের ভোরে যেমন তর্পনের মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করা হয়, তেমনই এই দিনে নানা শুভকাজ শুরু করার রীতিও রয়েছে দিনে।
জ্যোতিষশাস্ত্র মতেও এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এইদিনে বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের উল্লেখযোগ্য স্থান পরিবর্তন ঘটে। ফলে অনেক রাশির জাতকরা এর সুবিধালাভ করেন। আর আসন্ন। মকর সংক্রান্তিতেও সূর্যের আশীর্বাদ লাভ করবেন বেশ কিছু রাশির জাতকরা। এর ফলে মকর সংক্রান্তির পর থেকে সব রাশির ভাগ্যেই আসবে বদল।
আরো পড়ুন- স্কুলছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে ট্যাব কেনার টাকা হাতানোর আভিযোগ, গ্রেপ্তার ২
মেষ- এই রাশির জাতক-জাতিকাদের দশম ঘরে বসেছেন সূর্য। যা চাকরি এবং কর্মক্ষেত্রের ঘর। এর ফলে আপনি নতুন উদ্যমে কাজ শুরু করবেন। এই সময়ে একটি নতুন চাকরির অফার পেতে পারেন।নতুন জিনিসের প্রতি আপনার ঝোঁক বাড়বে। রাজনীতি ও চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এটা দারুণ সময়। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যত্ন নেওয়া দরকার। বিবাদের পরিস্থিতি হতে পারে।বিচক্ষণতার সঙ্গে কাজ করলে শুভ ফল পাবেন। আপনার কাজের প্রশংসা করা হবে। ব্যবসায়ীরা উন্নতি করবেন। মুনাফা অর্জন করবেন আপনি।
বৃষ- ত্রিগ্রহী যোগ আপনার জন্য শুভ হতে পারে। এই যোগ আপনার রাশির নবম ঘরে তৈরি হতে চলেছে। যা সৌভাগ্যের ঘর হিসেবে বিবেচিত হয়। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। পুরানো বিনিয়োগ থেকে লাভ পাবেন। এই সময়ে ইচ্ছাপূরণ হতে পারে। আপনি যে সমস্ত ক্ষেত্রে আগ্রহী নন সেগুলিতে আগ্রহ বাড়বে। শুধু তাই নয় এই সময়ে আপনি বিলাসবহুল জিনিসের পিছনে বেশি অর্থ ব্যয় করতে পারেন। ১৫ জানুয়ারির পর সময়টা একটু কঠিন হবে। চাকরিতে ভাল সয় কাটবে। তবে কথাবার্তায় সংযম রাখুন। সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন।
সিংহ- ত্রিগ্রহী যোগ আপনার পক্ষে অনুকূল হতে পারে। কারণ এই যোগ আপনার রাশির ষষ্ঠ ঘরে তৈরি হচ্ছে। যা শত্রু ও রোগের স্থান। তাই এই সময়ে আপনার আত্মবিশ্বাস ও সাহস বাড়বে। এর পাশাপাশি সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আত্মসম্মানবোধও বাড়বে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। এই সময়ে পৈতৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। কর্মজীবনে অনুকূল সময়। গাড়ি বা সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। সুখ ও সমৃদ্ধি থাকবে।
কর্কট- মকর সংক্রান্তিতে শনি, সূর্য এবং শুক্রের মিলন কর্কট রাশির জন্য দারুণ উপকারী হতে পারে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। যাঁরা ব্যবসা করছেন তাঁরা লাভবান হবেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। অবিবাহিতরা সঙ্গী পাবেন।
মিথুন- এই সময়ে সূর্য মিথুন রাশির অষ্টম ঘরে থাকবে। আপনার উন্নতি হবেষ। শুধু তাই নয় এই সময়ে এমন কিছু ঘটনাও ঘটতে পারে যা আপনি ভাবতেও পারেননি। স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। যে কোনো গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। আপনার সামাজিক বৃত্ত বাড়বে। আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। ভ্রমণের সুযোগও তৈরি হচ্ছে। মিথুন রাশির জাতক-জাতিকারা কেরিয়ারে সাফল্য পাবেন। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে।
মীন- ত্রিগ্রহী যোগ কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে মীন রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হতে পারে। কারণ এই যোগ আপনার রাশি থেকে একাদশ ঘরে তৈরি হতে চলেছে। সেজন্য এই সময়ে আপনার আয় বাড়তে পারে। আয়ের নতুন উৎসও তৈরি হবে। এর পাশাপাশি আর্থিক বিষয়ে আপনি উন্নতি করবেন। অন্যদিকে, জানুয়ারি থেকে মীন রাশিতে সাড়ে সাতি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন