কলকাতার এক সরকারি স্কুলের চার ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে ট্যাব কেনার টাকা হাতিয়ে নিয়েছিল সাইবার অপরাধীরা। গত ডিগ্রেপ্তার ২সেম্বর মাসে স্কুল কর্তৃপক্ষের তরফে এমনই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছিল কলকাতা পুলিসের সাইবার থানায়। তদন্তে নেমে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দু’জনকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। ধৃতদের নাম কাইজার আলম ও হানিফুল ইসলাম। শুক্রবার তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ২৪ জানুয়ারি পর্যন্ত তাদের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরো পড়ুন- প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে
রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে সরকারি স্কুলের প্রত্যেক একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়। পড়ুয়াদের সেই অ্যাকাউন্টগুলিকেই এবার টার্গেট করছে সাইবার প্রতারকরা। অভিযোগ, সংশ্লিষ্ট স্কুলের সব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও, ওই চার পড়ুয়ার মোট ৪০ হাজার টাকা গায়েব। যদিও তাদের ফোনে টাকা ঢোকার মেসেজ এসেছিল। সেখানেই সন্দেহের সূত্রপাত। এরপরেই সাইবার হ্যাকের অভিযোগ জমা পড়ে থানায়। সেই তদন্তে নেমে পুলিস কাইজার ও হানিফুলকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরার জানতে পেরেছেন, ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ওই ৪০ হাজার টাকা ক্রেডিট হয়। ধৃতরা আরও জানিয়েছে, এই টাকার বিষয়ে তারা কিছু জানে না। প্রতারণা চক্রের মাথার নির্দেশে অ্যাকাউন্ট ভাড়া দেয় তারা। বদলে প্রতি লেনদেনে মিলেছে ১০ শতাংশ কমিশন।

লালবাজার সূত্রের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের মাথার খোঁজ চালানো হচ্ছে। এছাড়াও ডিআই অফিস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বদলে দেওয়ার কাজটি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে সংশ্লিষ্ট কম্পিউটারটি খোঁজার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। পুলিস জানিয়েছে, পড়ুয়াদের ডেটা আপলোডের জন্য অস্থায়ী কর্মচারীদের নিয়োগ করা হয়। সেখান থেকেই কোনওভাবে পড়ুয়াদের তথ্যে কারচুপি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস সূত্রের খবর, শুধুমাত্র সাইবার থানায় নয়। স্কুলের পোর্টাল থেকে পড়ুয়াদের তথ্য কারচুপি করে সরকারি প্রকল্পের টাকা হাতানোর অভিযোগও উঠেছে। এই বিষয়ে নারকেলডাঙা থানাতে অভিযোগও দায়ের হয়েছে। অন্যদিকে, বিধাননগর কমিশনারেটের অন্তর্গত নিউটাউন থানাতেও এধরনের অভিযোগ হয়েছে। সরকারি পোর্টাল বা ওয়েবসাইটে এধরনের একাধিক অভিযোগে ঘুম উড়েছে পুলিসের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”