বাংলাহান্ট ডেস্কঃ দোল খেলে বাড়ি ফেরার পরেই অঘটন! আচমকাই পাঁচতলা থেকে পড়ে মারা যান বলিউড নির্মাতা ও অভিনেতা গিরিশ মালিকের ছেলে মান্নান (১৭) । ওই ভবনেই বসবাস করেন এ বলিউড পরিচালক। শোকের ছায়া বলিউডে।
আরো পড়ুন- Shootout in Tiljala: হোলির দিন তিলজলায় গুলিবিদ্ধ যুবক, আক্রান্ত বাবা
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার সকালে বাড়ি থেকে হোলি খেলতে বেরিয়েছিলেন মান্নান। সময়মতোই বাড়ি ফিরেও আসেন। তারপর ওই ভবনের ছাদ থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত মন্ননকে তড়িঘড়ি কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
মন্ননের বাবা গিরিশ বলিউডের পরিচালক এবং অভিনেতা। ‘তিরঙ্গা’, ‘শোলা অউর শবনম’-এর মতো একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘তোরবাজ’-এর পরিচালক গিরিশ। ছবির মুখ্য চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত। পরিচালকের স্বজনবিয়োগে শোকস্তব্ধ অভিনেতা। ‘তোরবাজ’-এর প্রযোজক রাহুল মিত্রের কথায়, “এই দুর্ভাগ্যজনক ঘটনাটি জেনে আমি বিস্মিত। সঞ্জয়কে (দত্ত) জানিয়েছি। ও গভীর ভাবে শোকাহত। ‘তোরবাজ’-এর শ্যুটে গিরিশের সঙ্গে আসত ও। খুবই প্রতিভাশালী ছেলে ছিল।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”