বাংলাহান্ট ডেস্কঃ হোলির দিন সতসকালে তিলজলায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। ঘটনায় জখম হয়েছেন আরও একজন। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে তিলজলা (Tiljala) থানার পুলিশ।
আরো পড়ুন- মদের নেশায় চুর হয়ে শিশুকে যৌন নির্যাতন! তীব্র উত্তেজনা তারকেশ্বরে
আর তার সঙ্গে সঙ্গে এলাকায় বোমাবাজিও (Bombing) হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যেই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন তিনি পেশায় একজন ট্যাক্সিচালক (Taxi Driver) বলে জানা গিয়েছে। টাকা নিয়ে বচসার জেরেই এই ঘটনা বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ (Kolkata Police)।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ৭টা নাগাদ বাজার করে ফিরছিলেন রাজু রায় নামে এক ব্যক্তি। তখনই তাঁর উপর আচমকা হামলা চালানো হয়। তাঁকে গুলি চালানোর সময় বাধা দিতে ছুটে যান তাঁর বাবা। সে সময় তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। এর পর চলে বোমাবাজি। পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের বিরুদ্ধে সমাজবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ঘটনায় আক্রান্ত হন রাজুর বাবাও। জখম অবস্থায় তাঁদের দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পরই পলাতক অভিযুক্ত। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালাত জীবত্ ও তাঁর চার ভাই। সব সময় তাঁরা এলাকায় আগ্নেয়াস্ত্র (Fire Arms) নিয়ে ঘুরে বেড়াত বলে অভিযোগ। প্রতিবেশীরা একজোট হয়ে তা বন্ধ করায়, আক্রোশবশত হামলা বলেই অনুমান স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি এসইডি সুদীপ সরকার। হামলার কারণ খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু