এবার লক্ষ্য দিল্লি। তার আগে আগামী ২২ নভেম্বর দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আর সেই সফরেই থাকছে চমক। সূত্রের খবর, দিল্লিতে মমতার উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন গান্ধী পরিবারের সদস্য বরুণ গান্ধী।
বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানিয়ে দিয়েছিলেন, বিজেপির এক বড় নেতা তৃণমূলে যোগ দিতে চলেছেন। সেই নেতা যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন সেটা গেরুয়া শিবিরের নেতারা কোনওদিন ভাবতেও পারবে না। যদিও কুণাল সেই সময় খোলসা করেননি বিজেপির ঠিক কোন নেতাকে নিয়ে তিনি সেই কথা বলছেন। কিন্তু এখন সেই নেতার নাম ঘিরেই নতুন করে জল্পনা ছড়িয়েছে বাংলার পাশাপাশি জাতীয় স্তরের রাজনীতিতে। কেননা সেই নামের সঙ্গে শুধু যে বিজেপি জড়িয়ে তাই নয়, জড়িয়ে আছে গান্ধি পরিবারও। বরুণ গান্ধি। সঞ্জয় ও মেনকা গান্ধির এই সন্তান রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির খু্ড়তুতো ভাই। সেই সঙ্গে বিজেপির ৩ দফার সাংসদও। শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই নেতা যোগ দিতে চলেছেন তৃণমূলে। আর সেই খবরটা এমনই একটা দিনে ছড়ালো যখন দেশ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ১০৪তম জন্মবার্ষিকী পালন করছেন, যিনি আবার ব্রুণ গান্ধির ঠাকুমা।
বাংলা তো বটেই জাতীয় স্তরের রাজনীতিতেও এখন শোনা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন দিল্লি সফরকালেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন মেনকাপুত্র। যদিও বরুণ, মেনকা, বিজেপি ও তৃণমূল কোনও তরফেই এই নিয়ে কোনও শব্দ খরচ করা হয়নি। তবে এই ধরনের সম্ভাবনার খবর কোনও পক্ষই একদম নাকচ করে দেয়নি। ওয়াকিবহাল মহলের ধারনা বিজেপিতে কোনঠাসা কিন্তু কংগ্রেসে যোগ দিতে চান না এমন নেতারাই এখন তৃণমূলকে বিকল্প মঞ্চ হিসাবে বেছে নিচ্ছেন। বরুণ গান্ধি বিজেপির ৩ দফার সাংসদ হলেও তাঁকে এখনও কেন্দ্রীয় মন্ত্রিসভায় যেমন দেখা যায়নি তেমনি বিজেপি তাঁকে দলের কোনও উচ্চপদেও বসায়নি কোনওদিন। কার্যত গেরুয়া শিবিরে বরুণের এখন না আছে কোনও কদর, না আছে কোনও দাম। তাঁর বিজেপিতে থাকা আর না থাকা দুইই সমান। এমন অবস্থায় তৃণমূলে যোগ দিয়ে বরুণ নতুন করে তাঁর রাজনীতির ইনিংস শুরু করতে পারবেন। ফিরে পাবেন তাঁর গুরুত্ব।
বরুণ গাঁধীর সঙ্গে বিজেপির সম্পর্ক মোদি জমানায় ক্রমশ তিক্ত থেকে তিক্ততার পথে হেঁটেছে। মোদি জমানাতেই মেনকা গাঁধী এবং তাঁকে বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে ছেঁটে ফেলে দেওয়া হয়েছে। এই অবস্থায় বরুণ বিজেপি ছাড়তে চাইলেও উপযুক্ত মঞ্চ পাচ্ছিলেন না নিজেকে তুলে ধরার জন্য। কিন্তু তৃণমূলে যোগ দিলে তিনি সেই মঞ্চ খুঁজে পাবেন এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে সবটাই এখনও জল্পনার স্তরেই রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের দিকেই এখন সকলের নজর টিকে থাকবে। যদি সেই সফর চলাকালীন সময়েই বরুণ গান্ধি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”