উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Assembly Election 2022) লড়াই করবে শিবসেনা (Shiv Sena)। তাও আবার বিজেপির (BJP)বিরুদ্ধে। তেমনই জানিয়েছেন দলের মুখপাত্র তথা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেছেন উত্তর প্রদেশ নির্বাচনে শিবসেনা ৫০-১০০টি আসনে লড়াই করবে। বৃহস্পতিবার তিনি উত্তর প্রদেশ সফরে যাবেন বলেও জানিয়েছেন।
শিবসেনা অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করে লড়াই করবে কিনা তা জানতে চাইলে সঞ্জয় রাউত বলেন, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি। দলটি কোন কোন আসনে লড়াই করতে চায় সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি শিবসেনা নেতা। মঙ্গলবা রাউত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর স্বামী প্রসাদ মৌর্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেছিলেন মৌর্য রাজনৈতিতে কোনও দিকে হাওয়া বইছে সেসম্পর্কে সঠিক ধারনা করেছিলেন। সেই কারণেই তিনি সমাজবাদী পার্টিতে যোগদান করেছেন। নির্বাচনের পর বিজেপি উত্তর প্রদেশের ক্ষমতায় আর ফিরতে পারবে না বলেও তিনি মনে করেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”