আসন্ন পুরসভা ভোটকে সামনে রেখে হাইপাওয়ার কমিটি গঠন করলেন মমতা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সূত্রের খবর রাজ্য সভাপতি সুব্রত বক্সি, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি সহ এই পাঁচ জনকে নিয়ে শুক্রবার একটি হাইপাওয়ার কমিটি গঠন করলেন মমতা। এই হাইপাওয়ার কমিটিই আগামী দিনে পুরোভোটে প্রার্থী বাছাই, প্রচারের বিষয়ে নির্ধারণসহ যাবতীয় বিষয়ে কমিটিই সিদ্ধান্ত নেবে।
দিল্লি বিধানসভা ভোটে পরাজয়ের পর এমনিতেই বিজেপির মনোবল অনেকটা তলানীতে। বিজেপি নেতাদের একটা বড় অংশই হতাশ। এই পরিস্থিতিতে বিজেপি এখন পুরভোটে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। কিন্তু তৃণমূল যেভাবে ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে কাজ শুরু করে দিয়েছে এবং প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিজেপি সেখানে অনেকটাই পিছিয়ে।
সূত্রের খবর আগে ঠিক ছিল পুরোভোট ধাপে ধাপে হবে। প্রথমে কলকাতা পৌরসভায় ভোট করিয়ে লিটমাস টেস্ট পরীক্ষা করা হবে। তারপর ধাপে ধাপে রাজ্যের অন্যান্য পুরসভা গুলিতে ভোট করানো হবে। কারণ দিদির পুরো বিশ্বাস কলকাতা পুরোভোটে তৃণমূল জিতবে। কিন্তু সূত্রের খবর সেই কৌশল এখন বদলে ফেলতে পারেন দিদি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”