আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের। এই স্টেডিয়ামটি আমেদাবাদ শহরের মোতেরা এলাকায় তৈরি হয়েছে। এই স্টেডিয়ামটির নাম সরদার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম রাখা হয়েছে। ১ লক্ষ ১০ হাজার লোক একসাথে বসে এখানে খেলা দেখতে পারবে। স্টেডিয়ামটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের থেকেও বড়। পুরো স্টেডিয়ামটি ৬৩ একর জমির মধ্যে তৈরি হয়েছে। এটি তৈরি করতে আনুমানিক ৭০০ কোটি টাকা খরচ হয়েছে। এই স্টেডিয়ামটি উদ্বোধনের পরেই বিশ্ব ক্রিকেটে এক নতুন পালক যুক্ত হবে।
স্টেডিয়ামটি উদ্বোধন করতে আগামীকালই ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটান ছাড়ার আগে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী আমার খুবই ভালো বন্ধু। ওখানে দেশের সবচেয়ে বড় ইভেন্টের জন্য মুখিয়ে রয়েছি। ভারতের লাখ লাখ মানুষের সঙ্গে দেখা হবে। বহু আগেই এই সফরের জন্য কথা দিয়েছিলাম। সোমবার বেলা বারোটা নাগাদ আহমেদাবাদের বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে এয়ার ফোর্স ওয়ানের বিমান। সেখানে ট্রামকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী মোদী। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ মোতেরায় সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প ইভেন্টে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। বক্তব্যও রাখবেন। মার্কিন প্রেসিডেন্টের আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে আহমেদাবাদ পর্যন্ত রাস্তার দুধারের রাস্তার একাধিক পাঁচিলে রঙ করা হয়েছে। বস্তি ঢাকা হয়েছে পাঁচিল দিয়ে। সেখান থেকে ডোনালট্রাম তাজমহল দেখতে আগ্রার উদ্দেশ্যে রওনা দেবেন। আর যমুনার পচা জলের গন্ধ যাতে ডোনাল্ড ট্রাম্পের নাকে না যায় সেই জন্য যমুনায় ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। তারপর সেখান থেকে রাতেই ফিরবেন দিল্লিতে। এবং দিল্লি ফিরে রাতেই রাষ্ট্রপতির বাসভবনে ভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডিনার করবেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”