দীর্ঘ বছর ধরে মেনে চলা ‘রুলস অফ এঙ্গেজমেন্ট’ বা সংঘর্ষ বিধি-নিষেধ চুক্তি থেকে সরে আসতে চলেছে ভারত।১৯৯৬ সালে ভারত ও চীনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুই কিলোমিটারের মধ্যে দুই দেশের সেনারাই কোনো ধরনের সামরিক অস্ত্র প্রয়োগ করবে না বা সামরিক অস্ত্র নিয়ে টহল দেবে না।
দীর্ঘ বছর ধরে চলাই চুক্তি , ভারতীয় সেনারা মেনে চললেও একাধিকবার চীনা সেনারা এই চুক্তি ভঙ্গ করে। যার ফলে ভারতীয় সেনাদের একাধিকবার মুশকিলের মধ্যে পড়তে হয়েছে। যেমন গালওয়ান উপত্যকায় নিরস্ত্র ভারতীয়দের উপর চিনা সেনার বর্বরোচিত আক্রমণ। তাই এবার ভারত সরকার এই চুক্তি থেকে সরে আসছে। এখন ভারতীয় সেনাকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হলো , প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পেট্রোলিং এর সময় আগ্নেয় অস্ত্র নিয়ে যেতে পারবে ও প্রয়োজন পড়লে তারা আগ্নেয় অস্ত্র প্রয়োগ করতে পারবে।
ভারতীয় সেনার এক শীর্ষ আধিকারিক থেকে জানা গেছে। ভারতীয় সেনাকে LAC তে পেট্রোলিং এর সময় আগ্নেয় অস্ত্র ব্যাবহারের ক্ষমতা তো দেওয়া হয়েছে তার সাথে স্থানীয় পর্যায় কমান্ডোদের যেকোন পরিস্থিতি সামলানোর জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। যার ফলে এখন চীনা সেনাবাহিনী হামলা করলে ভারতীয় সেনাবাহিনী গোলাগুলির মাধ্যমে তার জবাব দিতে পারবে।
আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া যাওয়ার আগে ফের লাদাখের পরিস্থিতি নিয়ে চিপ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও সেনার তিন বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, রাশিয়ার সাথে লাদাখের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর। আগামীকাল রাজনাথ সিং রাশিয়ার ভিক্টরি ডে মিলিটারি প্যারেডে অংশ নিতে মস্কো যাচ্ছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”