নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের আশঙ্কা। ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা আঘাত হানতে শুরু করেছে ইরান। সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, বাহরাইন, কুয়েত— একের পর এক দেশে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হানার খবর মিলছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খালি করে দেওয়া হয়েছে বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা-কে।
শনিবার সকালে প্রথমে ইরানে একযোগে হামলা চালায় আমেরিকা ও ইজ়রায়েল। ইরানের একাধিক সামরিক ও প্রশাসনিক স্থাপনাকে নিশানা করা হয় বলে খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর বাসভবন ও দফতর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। যদিও তাঁরা নিরাপদেই আছেন বলে জানিয়েছে তেহরান।
এর পরই পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। আবু ধাবি ও দুবাইয়ের আকাশে ক্ষেপণাস্ত্র ছুটতে দেখা যায় বলে স্থানীয়দের দাবি। কাতারের দোহা, এমনকি সৌদি আরবের রিয়াধেও বিস্ফোরণের খবর মিলেছে। দুবাইয়ের পাম আইল্যান্ড এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। তীব্র বিস্ফোরণের অভিঘাতে একাধিক ভবনের কাচ কেঁপে ওঠে।

সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনায় এক এশীয় নাগরিকের মৃত্যু হয়েছে। কাতার দাবি করেছে, আগাম সতর্কতামূলক ব্যবস্থার জেরে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। কুয়েত জানিয়েছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় কয়েক জন কর্মী আহত হয়েছেন।
কূটনৈতিক মহলের অনুমান, উপসাগরীয় দেশগুলিতে যেখানে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলিকেই মূল লক্ষ্য করছে ইরান। ফলে সংঘাত আরও ছড়ানোর আশঙ্কা বাড়ছে।
এ দিকে পরিস্থিতির জেরে পশ্চিম এশিয়ায় বিমান পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতের দুই প্রধান সংস্থা— Air India এবং IndiGo। অন্তত ১ মার্চ পর্যন্ত পরিষেবা স্থগিত রাখার কথা জানিয়েছে তারা।
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতিতে। আপাতত উৎকণ্ঠায় উপসাগরীয় আকাশ— আর গোটা বিশ্বের নজর সেদিকেই।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার