

রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আইসিএসইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত। ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯। আর সেই ফলাফলে রীতিমতো অবাক হয়ে গিয়েছে সম্বিত। পার্কাস রোড এলাকার বাড়িতে বসে সে জানিয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় রেজাল্ট যে ভালো হবে, সেটা জানত। কিন্তু একেবারে যে সর্বভারতীয় মেধাতালিকার প্রথমেই তার নাম থাকবে, সেটা কখনওই ভাবতে পারেনি। আর সেই অভাবনীয় বিষয়টা হওয়ায় অত্যন্ত আনন্দিত সে।
তবে সম্বিত সারক্ষণ যে পড়াশোনা করত, সেটা মোটেও নয়। সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র জানিয়েছে, অবসর সময় গিটার বাজাতে ভালোবাসে। খেলা দেখতে ভালোবাসে। ক্রিকেট দেখে। আর দাবার প্রতি বাড়তি একটা আকর্ষণ আছে। সম্বিতের কথায়, ‘আমি পড়াশোনা ছাড়াও গিটার বাজাতে পারি। ছবি আঁকতে পারি এবং দাবার নেশা আছে আমার। এছাড়াও ক্রিকেট দেখতে খুব ভালোবাসি। (আইপিএলও) দেখছি।’ সে আরও বলেছে, ‘আসলে আমার পরিবারের কেউ তেমন দাবা খেলে না। আমি নিজে-নিজেই খেলি। নিজে-নিজেই দাবা শিখেছি। আমি অন্যান্য খেলোয়াড় বা কম্পিউটারের সঙ্গে দাবা খেলি।’

তারইমধ্যে নিজের ভবিষ্যতের লক্ষ্য ঠিক করে নিয়েছে সম্বিত। সে জানিয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। তাই আইআইটিতে ভরতি হতে চায় বলে জানিয়েছে সম্বিত। তার বাবা মনোজ মুখোপাধ্যায় কেমিক্যাল বিজ্ঞানী। তার মা দেবীপুর স্টেশন গার্লস হাইস্কুলের শিক্ষিকা।

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা