দিল্লির ভোট মিটতে না মিটতেই নজিরবিহীনভাবে রান্না গ্যাসের দাম এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। গত কয়েক মাস ধরে এমনিতেই কম ভর্তি পাচ্ছিলেন গ্রাহকরা। হিসেব বলছে গত ৬ মাসে কেন্দ্র ভর্তুকি কমিয়েছে প্রায় ৬০ টাকা। এতে ক্ষুব্ধ গ্রাহকরা। জানুয়ারি মাসে গ্যাসের যে দাম ছিল ফেব্রুয়ারির শুরুতেও সেই দাম রাখা হয। এতে ধরে নেওয়া হয় ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম একই থাকবে। কিন্তু ১১ই ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ৪ টাকা ভর্তুকি কম দেয় কেন্দ্র, তার ওপর মধ্যরাত থেকে নতুন করে দাম বাড়ানোয় ক্ষুব্ধ গ্রাহকরা। মঙ্গলবার রাতে কেন্দ্র জানায় সিলিন্ডারের নতুন দাম হবে ৮৯৬ টাকা। মধ্যরাতে আচমকা রান্নার গ্যাসের এই দাম বাড়ানোর সিদ্ধান্তে মাথায় বাজ পড়েছে মধ্যবিত্তের। আজ বুধবার থেকে নতুন করে ভর্তুকি হিসাব করা শুরু হবে। একদিকে গ্যাসের দাম বাড়ানো, অন্যদিকে ভর্তুকি নিয়ে ডামাডোল, সবমিলিয়ে গ্রাহকদের চরম সমস্যার মুখে ফেলল কেন্দ্রীয় সরকার। সাধারণ গ্রাহকদের পাশাপাশি উজ্জলা যোজনার গ্রাহকদের ও এই আর্থিক কোপ দেওয়ায় রাজনৈতিক মহলের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন এটাই কি নরেন্দ্র মোদীর আচ্ছে দিন ?

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”