দেশজুড়ে দিন দিন বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। এবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ পেরোলো। এ মুহূর্তে রাজ্যে করানোয় আক্রান্তের সংখ্যা ৫০৬ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিংহ। তিনি জানান আমাদের পজেটিভ কনফার্মেশন রেট ৫.৪ শতাংশ, আমাদের রিকভারি রেট ১৮ শতাংশ, রাজ্যে ডাবলিংনের হার ৬ থেকে ৯ দিন পৌঁছেছে। তিনি আরো জানান পূর্ব মেদিনীপুরে আটটি কনটেনমেন্ট জোন করা হয়েছে। এর মধ্যে ৫ টি জোনে গত ৯ ই এপ্রিল থেকে একটিও কেস আসেনি। উত্তর ২৪ পরগনায় ৫৭ টা কনটেনমেন্ট জোন করা হয়েছে এর মধ্যে ১৩ টা জোনে গত দুই সপ্তাহে একটাও কেস আসেনি। হাওড়ায় ৫৬ টি কনটেনমেন্ট জোন করা হয়েছে এর মধ্যে ১৩ টি জোনে গত দুই সপ্তাহে কোন কেস আসেনি এবং কলকাতায় ২২৭টি কনটেনমেন্ট জোন রয়েছে যার মধ্যে ১৮টি জোনে গত দুই সপ্তাহে কোন কেস হয়নি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকের রিপোর্ট অনুযায়ী আজ সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৮৯৫ জন। মৃতের সংখ্যা ৮৭৩ জন এবং সুস্থ উঠেছেন ৬ হাজার ১৯০ জন। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে দেশের গ্রিন জোনগুলি বাদ দিয়ে হটস্পট এলাকা গুলিতে লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। এবং যেসব এলাকা সংক্রামন হয়নি সেইসব এলাকায় লকডাউনের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হতে পারে বলে সূত্র মারফত খবর। লকডাউনের সময়সীমা বানানোর ব্যাপারে এবং রাজ্যে গুলির এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি নিয়ে আজকের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্স এ বৈঠক হয়। সেই বৈঠকেই এ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”