উত্তর ২৪ পরগনা জেলায় হাবরা থানা এলাকার চোংদা মোড়ে চলন্ত লরির চাকায় পিষ্ট হয়ে মৃত প্রেমিকা ও আহত প্রেমিক চালক।
কানাইলাল সাহা ও তার প্রেমিকা পূজা ঘোষ গাইঘাটা দিক থেকে বাইকে করে আসছিল। সেই সময় চোংদা মোড়ের কাছে পেছন থেকে একটি ট্রাক আসে। কানাইলাল ট্রাকটিকে সাইড দিতে গিয়ে বাইক টিকে রাস্তার পাশে থাকা বালির বস্তাতে ধাক্কা মারে। ধাক্কা খাওয়ার ফলে বাইকটি পড়ে যায় এবং পূজা ছিটকে গিয়ে রাস্তায় পড়ে তখন পেছন থেকে আসা ট্রাকটি পূজা কে পিষে দেয়।
স্থানীয় লোকজন কানাইলাল ও পূজা ঘোষ কে হাবরা হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের ইমার্জেন্সিতে ডাক্তার পূজা ঘোষ কে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের সূত্র থেকে জানা যায়, দুজনেরই বাড়ি গাইঘাটা এলাকায়। তাদের বিয়ের জন্য দুই পরিবারের মধ্যে আলাপ আলোচনা চলছিলো। যুবক কানাইলাল রেলে চাকরি করেন।
আর পাঁচ দিনের মতই ঘুরতে বেড়াতে গিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুজনের জীবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”