মালদাঃ- কেউ বাড়ি ছিলনা, সেই সুযোগে অষ্টম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে। এই ঘটনা মালদহের বৈষ্ণবনগর থানার এলাকা থেকে চার যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে।
ছাত্রীর মায়ের অভিযোগ , বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সেই সুযোগে চার যুবক বাড়িতে ঢুকে ওই মহিলার ছোট মেয়েকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। বাড়ির পাশে একটি জমিতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এর পর নাবালিকার খোঁজে তার বাড়ির লোকজন এসে পড়লে ওই চার যুবক চম্পট দেয়।
বাড়িতে এসে মেয়েকে না পেয়ে আত্মীয়দের নিয়ে খোঁজাখুঁজি করতেই অসুস্থ অবস্থায় মেয়ে ফিরে আসে। বাড়িতে ফিরে সব ঘটনা জানতেই পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার।
এই ঘটনায় অভিযুক্ত আলমগির শেখ, তোতা শেখ, সেলিম শেখ এবং সুজন রবিদাস নামে চার জনকে পরে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অন্যের বাড়িতে অনধিকার প্রবেশ, অপহরণ, নাবালিকাকে জোর করে মাদক খাওয়ানো, ধর্ষণের চেষ্টা-সহ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, জুড়ে দেওয়া হয়েছে পকসো আইনের ধারাও। ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। তাকে আপাতত মালদহের একটি সরকারি হোমে রাখা হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রীর পরিবারের তরফে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”