

১৯৩৭ সালে চালু হওয়া ভারত-নেপাল রেলপথ বন্ধ হয়েছিল ২০০১ সালে। প্রবল বন্যার কারণে বন্ধ হয়েছিল ভারত – নেপাল ট্রেন চলাচল। ২ এপ্রিল থেকে ফের চালু হল ট্রেন ভারত – নেপাল (India – Nepal Train) চলাচল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর ধুবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবারও ভারত – নেপাল রেল (India – Nepal Train) যাত্রার সূচনা করেন।
আরো পড়ুন- Basanti Puja: বাঙালির আদি দুর্গাপুজো আসলে বাসন্তী পূজো! জেনে নিন এই পূজো কি কেন? এর ইতিহাস
পূর্ব মধ্য রেলের উদ্যোগে জয়নগর থেকে ছাড়ছে সকাল সাড়ে ৮ টায়। সাড়ে ১০ টায় কুর্থা পৌঁছে পুনরায় ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পৌনে ১১ টায়। জয়নগর পৌঁছচ্ছে দুপুর ১২ টা ৪৫ মিনিটে। পরবর্তী সময়ে বিকেল ৩ টায় রওনা দিয়ে ৫ টায় পৌঁছচ্ছে কুর্থায় এবং জয়নগর আছে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে।
মোট ৩৪.৫ কিলোমিটার পথে রয়েছে ৮ টি স্টেশন। জয়নগর, ইনারওয়া, খাজুরি মহিনাথপুর, বাইদেহি, দেউরি পরবাহা, জনকপুর ধাম ও কুর্থা। ট্রেনের সাধারণ শ্রেণির সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। তাতে জয়নগর থেকে যাওয়া যাবে নেপালের মহিনাথপুর স্টেশন পর্যন্ত। এই পথটুকু বাতানুকুল বগিতে গেলে ভাড়া ১০০ টাকা। আর জয়নগর থেকে কুর্থা গোটা পথে গেলে বাতানুকুল শ্রেণির টিকিটের দাম ৪৫০ টাকা আর সাধারণ শ্রেণিতে ৯০ টাকা। তবে বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীদের এই ট্রেনে চাপতে হলে বিহারের জয়নগর স্টেশনে পৌঁছনোর খরচ যোগ করতে হবে।

Mamata Banerjee: “Labeled as Bangladeshi Just for Speaking Bengali” — Mamata Sharpens Her Arsenal to Defeat BJP in the 2026 Elections

তৃণমূলের শুদ্ধিকরণে অভিষেক, রিপোর্ট পেলেই ছাঁটাই!

Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের

ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার

Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?

‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!

Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid

Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June