যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Russia-Ukraine War) ছোট্ট শিশুর পিঠে উপর-নীচ করে লেখা হয়েছে জরুরি সব তথ্য। নাম, ফোন নম্বর, পারিবারিক পরিচিতি ইত্যাদি। বয়স বড়জোড় দুই কি তিন। তার পিঠের এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
দু’দিন আগেই নিজেদের বাঁচাতে ইউক্রেনে শিশুদের একটি স্কুল বাসকে ট্যাঙ্কের সামনে ঢাল বানিয়েছিল রুশ সেনারা। এই পরিস্থিতিতেও তিন বছরের ওই সন্তানের বাবা-মায়ের আশা, যদি যুদ্ধে তাঁদের মৃত্যু হয় এবং যদি তাঁদের সন্তান বেঁচে যায়, তবে হয়তো কেউ খেয়াল রাখবে শিশুটির। বাঁচিয়ে রাখবে তাকে কোনও ভাবে বা পৌঁছে দেবে নিরাপদ আশ্রয়ে।
যুদ্ধ পরিস্থিতিতে পরের দিনের সকাল দেখতে পাওয়া এখন অনেক পাওয়া ইউক্রেনের বহু মানুষের কাছে। এমতাবস্থায় সন্তানকে রক্ষা করতে চাওয়া ইউক্রেনের ওই মায়ের সিদ্ধান্তে চমকে গিয়েছেন বাকি বিশ্বের অভিভাবকেরা। সন্তানের পিঠে লেখা জরুরি তথ্যের ছবি দিয়ে নেটমাধ্যমে তিনি লিখেছেন, ‘ইউক্রেনে এখন অনেক মা-বাবা এমনটা করছেন। আগামীকাল আমাদের কী হবে, তা তো আমরা কেউ জানি না। তাই এই ব্যবস্থা!’
ইউক্রেনের ওই শিশুটির নাম ভিরা মাকো। দুনিয়া জুড়ে সাংবাদিকেরা ভিরার ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘ইউক্রেনের মায়েদের এখন সন্তানদের শরীরে পরিচয় লিখে রাখতে হচ্ছে। আর ইউরোপ এখনও গ্যাসের দাম নিয়ে আলোচনা করছে! ঘটনাচক্রে, গত সপ্তাহেই ইউক্রেনের বুচা শহরে রুশবাহিনীর হাতে নিহত নাগরিকদের মৃতদেহের স্তূপ পাওয়া গিয়েছে। সেই স্তূপের মহিলা এবং শিশুদের উপর নারকীয় অত্যাচারের ছবিও ধরা পড়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”