ঢাকাঃ শিশুকে খুনের পর ধর্ষণের মতো চাঞ্চল্যকর অভিযোগ। এমনই ঘটনা ঘটেছে বাংলাদেশের নোয়াখালীর চাটখিল উপজেলায়। ১০ দিন আগে নিখোঁজ হওয়া এক শিশুর (৫) বস্তাবন্দী লাশ বাড়ির পাশের শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর এক কাকাতো দাদাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পাঁচ বছরের শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর ধর্ষণ করেছে শাহাদাত হোসেন (২২) নামের তার এক কাকাতো দাদা। হত্যা ও ধর্ষণের বিষয়টি তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।

চাটখিল ভারপ্রাপ্ত ওসি গিয়াসউদ্দিন জানান, ঘটনার দিন তিনি শিশুটিকে ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে খুন করেন। এরপর শিশুটিকে একাধিকার ধর্ষণ করেন। পরে শিশুটির লাশ বড় পলিথিন ব্যাগে ঢুকিয়ে একটি প্লাস্টিকের বস্তায় ভরে মুখ বন্ধ করেন। এরপর জানাজানির ভয়ে সন্ধ্যায় বস্তাটি পাশের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেন।
গিয়াস উদ্দিন আরও বলেন, শাহাদাত দাবি করেছেন, তিনি আগে মুখ চেপে ধরে শিশুটির মৃত্যু নিশ্চিত করেন। এরপর তাকে ধর্ষণ করেছেন। এ ক্ষেত্রে শাহাদাতের যুক্তি, আগে ধর্ষণ করলে শিশুটি চিৎকার দিত, তাই তাকে আগে হত্যা করেছেন।

নিহত শিশুটির বাবা জানান, ‘আমার সঙ্গে কারও কোনো শত্রুতা কিংবা বিরোধ নেই। আমার মেয়েকে যে খুন করেছে তার ফাঁসি চাই। আইনের ফাঁকফোকরে যাতে সে কয়েক দিন পরই ছাড়া না পেয়ে যায়। সে ছাড়া পেলে এভাবে আরও ঘটনা ঘটাবে।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”