যোগীর গোরক্ষনাথ মঠের সামনে কাটারি হাতে তাণ্ডব চালালেন আইআইটি স্নাতক এক যুবক। রবিবার সন্ধ্যা নাগাদ ধর্মীয় স্লোগান দিতে মন্দিরে প্রবেশের চেষ্টা করেন তিনি। স্থানীয় দোকানদাররা তাঁকে বাধা দিতে গেলে তাঁদের উপরও হামলা চালান ওই যুবক। পুলিশ তাঁকে ধরতে গেলে তাদের উপরও চড়াও হন তিনি। তাঁকে ধরতে গিয়ে আহত হয়েছেন দুই পুলিশকর্মী, আহত যুবকও।
আরো পড়ুন- Aliya University: হেনস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পরলেন উপাচার্য! অপমানে আলিয়া ছাড়তে চান তিনি
এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে কাটারি হাতে ধর্মীয় স্লোগান দিচ্ছেন ওই যুবক। কেউ তাঁকে আটকাতে গেলে কাটারি হাতে তেড়ে যাচ্ছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম আহমেদ মুর্তজা আব্বাসি।

প্রসঙ্গত, গোরক্ষনাথ মন্দির গোরক্ষনাথ মঠের সদর দফতর। এই মন্দিরের প্রধান উত্তরপ্রদেশের পুরোহিত যোগী আদিত্যনাথ। সন্ধে ৭টা নাগাদ মন্দিরের প্রবেশদ্বারের সামনে এই তাণ্ডব চলে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাঁকে ধরেছে। তাঁকে ধরতে গিয়ে দু’ই পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। পুলিশ এবং দোকানদারের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন যুবকও।

পুলিশ সূত্রে খবর, গোরক্ষপুরের বাসিন্দা মোর্তাজা বম্বে আইআইটি পাশ করেন ২০১৫ সালে। তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, ফোন এবং ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”