মালদাঃ- গভীর রাতে উরুষের মেলা থেকে তুলে নিয়ে গিয়ে এক ১৩ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই যুবক। পলাতক তিন যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত একটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের শালদহ এলাকায়। এই নিয়ে হরিশ্চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা নাবালিকার মা।
আরো পড়ুন- প্রসব যন্ত্রণা সহ্য করেই হাসপাতালে উচ্চমাধ্যমিক, পরীক্ষা শেষে করেই কন্যা সন্তানের জন্ম দিলেন পরীক্ষার্থী
নাবালিকার পরিবার সূত্রে জানা যায় ,এদিন পরিবারের লোকেদের সঙ্গে নির্যাতিতা নাবালিকা পাশের গ্রাম উত্তর শালদহে মেলা দেখতে যায়। কাওয়ালির আসর থেকে উঠে ফাকা মাঠে প্রসাব করতে গেলে কয়েকজন যুবক ওই মেয়েটির মুখে কাপড় গুজে মোটরসাইকেলে করে প্রায় দুই কিলোমিটার দূরে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের পেছনে এক পরিতক্ত স্বাস্থ্য কেন্দ্রের ছাদে নিয়ে গিয়ে
গণধর্ষণ করে বলে অভিযোগ।শারীরিক নির্যাতনের ফলে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে খবর।বাড়ির লোকেরা খবর পেয়ে অচৈতন্য অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।জানা গেছে ওই মেয়েটি এলাকারই এক হাই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”