চাঁচল: রামপুরহাটের বগটুই ঘটনার পর রাজ্যের সমস্ত থানার পুলিশ কর্মীদের এলাকায় অভিযান চালিয়ে বোম, পিস্তল গুলি বারুদ উদ্ধারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওই নির্দেশের পরেই বৃহস্পতিবার রাতে মালদহের চাঁচল থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে চাঁচলের পৃথক পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে দুটি পাইপগান, দুটি কার্তুজ সহ দুই যুবকে গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।
আরো পড়ুন- বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত দুই আহত ৮

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম মারুপ আলি (৩০) বাড়ি চাঁচল ১ব্লকের মতিহারপুর পঞ্চায়েতের বাকিপুরে। অনুপ মালো (২০) বাড়ি চাঁচল পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায়। ধৃত দুজনকেই তাদের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে পাহাড়পুরের বাসিন্দা অনুপ মালোর বিরুদ্ধে এর আগে একটি ডাকাতি মামলায় চাঁচল থানায় নাম রয়েছে। ধৃতদের পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে চাঁচোল মহকুমা আদালতে তোলা হয়।
এ বিষয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, অভিযান চালিয়ে পৃথক দু’টি জায়গা থেকে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”