বক্সঅফিসে মাত্র ৮ দিনেই ১০০ কোটি টাকার উপরে ব্যবসা করল ‘দ্য কাশ্মীর ফাইল্স’(The Kashmir Files)। ছবির বিপুল সাফল্যে খুশি অভিনেতা অনুপম খের। খুশি অভিনেতার মা দুলারি খেরকেও। মা দুলারি কথায়, ‘ছবিতে ছেলের সাফল্য নয়, রয়েছে অতীতের দগদগে স্মৃতি’। তাই কোনও রকম রাখঢাক ছাড়াই সেই ক্ষোভ উগরে দিলেন তিনি। আর মায়ের বক্তব্য লেন্সবন্দি করলেন অনুপম।
আরো পড়ুন- বাংলায় হেরে বদলা নিচ্ছে বিজেপি, দরকারে সুপ্রিম কোর্টে যাব’! ইডির তলবে দিল্লি পাড়ি অভিষেকের
ভিডিয়োটি পোস্ট করে মায়ের রাগ, দুঃখের কথা সকলের সামনে তুলে ধরেছেন অনুপম। দুলারির কথায়, “ছবিটি ভাল করে তৈরি করা হয়েছে। তাতে যদি কোনও ভুল থাকত, মানুষ তবে দেখত না।” তাঁর বক্তব্য, ছবিতে যা দেখানো হয়েছে, তা বাস্তবে তাঁদের সঙ্গে ঘটেছে। এখানেই থেমে থাকেননি দুলারি। কাশ্মীর থেকে উৎখাত হওয়ার পর নিজেদের দুর্দশার বিবরণও দিয়েছেন তিনি।
১৯৯০ নাগাদ জম্মু-কাশ্মীর থেকে বিতাড়িত হন শয়ে শয়ে কাশ্মীরি পণ্ডিত। ‘দ্য কাশ্মীর ফাইল্স’-এ সেই ঘটনাটিকেই পর্দায় তুলে এনেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবিতে অনুপমের সঙ্গে অভিনয় করেছেন , মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী প্রমুখ। মাত্র ন’দিনেই ১৪১ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। গুজরাত, হরিয়ানা, মধ্য প্রদেশ, বিহারের মতো রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইল্স’-এর টিকিট করমুক্ত করা হয়েছে ইতিমধ্যেই। বক্স অফিসে এই ছবির দৌড় যে এত সহজে থামবে না, তা বলার অপেক্ষা রাখে না।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”