মালদাঃ- পাঞ্জাবে জয়ের পর মালদা জুড়ে APP -এর পোস্টার, সদস্য হওয়ার আবেদন। শনিবার ইংরেজ বাজারের রথবাড়ি এলাকায় আপের একাধিক পোস্টার পরে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ছবি ও স্থানীয় নেতৃত্তের মোবাইল নাম্বার দিয়ে আম আদমির সদস্য হওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে।
আরো পড়ুন- নন্দীগ্রামে কায়দা করে জিতেছে শুভেন্দু! তৃণমূলে এসেই বিস্ফোরক জয়প্রকাশ
অরবিন্দ কেজরিওয়ালের পার্টি এবার বাংলার ভোট ময়দানেও পা রাখতে চলেছে। আসন্ন পঞ্চায়েত ভোটেই তারা অংশ নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাঞ্জাব-জয়কে সামনে রেখে বাংলা-সহ একাধিক রাজ্যে তারা সংগঠন বিস্তারে নেমে পড়েছে। শুরু হয়ে গিয়েছে সদস্য সংগ্রহ অভিযান।

আম আদমি পার্টির জেলা সভাপতি অনিমেশ সাহা বলেন ‘কেজরিওয়াল দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে। আমাদের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। সামনে পঞ্চায়েত ভোটে সর্বত্র প্রার্থী দেব আমরা।’
বাংলায় আপের দায়িত্বে রয়েছেন সঞ্জয় বসু। তিনি বলেন, রাজ্যের ১৫টি জেলায় তারা সদস্য সংগ্রহ করছেন। ২০২৩ সালে তাঁরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার টার্গেট নিয়েই এগোচ্ছেন। তিনি বলেন, আমরা গ্রাম থেকে লড়াই শুরু করতে চাই। তাই মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করা হচ্ছে। উল্লেখ্য, বিজেপিও মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করে এগিয়েছিল বাংলায়।
দেখুন ভিডিও-

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব