মালদাঃ তোলা বাজদের গ্রেপ্তারের দাবিতে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন নেতাজি পৌরবাজারের ব্যবসায়ীরা।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ তোলাবাজদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পৌঁছান মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয় ৩৪ নং জাতীয় সড়কে। দীর্ঘক্ষন অবরোধের পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ অবস্থান থেকে সরে দাঁড়ান ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের মারধর করার অভিযোগে একজনকে আটক করে পুলিশ।
ব্যবসায়ীরা জানিয়েছেন মাঝে মধ্যে দুষ্কৃতীরা ব্যবসায়ীদের মারধর দিয়ে তোলা তোলে। দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ যদি গ্রেপ্তার না করে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”