মালদাঃ বৈষ্ণবনগর থানা এলাকার লক্ষ্মীপুরে শনিবার গভীর রাতে একটি টিভির দোকান থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করলো পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল লক্ষীপুর বাজারে একটি টিভির দোকানে অভিযান চালায় । সেই দোকানে তল্লাশি চালানোর সময় একটি সবুজ রঙের কন্টেনারের মধ্যে প্লাস্টিকের থলের ভিতর থেকেই ২৫ রাউন্ড নাইন এমএম পিস্তলের কার্তুজ উদ্ধার করে পুলিশ। ওই টিভির দোকান থেকে জনৈক দীপক মন্ডল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ ।
জানা গিয়েছে, জনৈক ওই ব্যক্তিই ওই টিভির দোকানের মালিক । তার বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্র মোহন টোলায় ।
পুলিশ আটক ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”