বাংলাহান্ট ডেক্সঃ এবার ভারতে আরো শক্তিশালী হবে ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট পরিষেবায় আসবে আমূল পরিবর্তন। গোটা দেশে আরো দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিতে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে ৭৫টি উপগ্রহ মহাকাশে পাঠাবে ভারত। এই স্যাটেলাইটগুলি ভারতে তৈরি। ৭৫টি উপগ্রহই বানিয়েছে অন্তত এক হাজার ভারতীয় ছাত্রছাত্রী।
আরো পড়ুন- এক ঘন্টার মধ্যে হালিসহরে বেআইনি পুকুর ভরাট বন্ধ করে দিলেন বিধায়ক সুবোধ অধিকারী
চণ্ডীগড় ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-কানপুর, আইআইটি বোম্বে এবং অন্যান্য ১১ টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এই স্যাটেলাইটগুলি তৈরি করেছে। এই স্যাটেলাইটগুলি মহাকাশে ইন্টারনেট অফ থিংসের (IoT) জন্য ডিজাইন করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) তাঁর বক্তৃতার সময় এই মহাকাশ মিশনের কথা উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ভারতীয় ছাত্রদের দ্বারা তৈরি ৭৫টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। ২০২০ সাল থেকে এই প্রকল্পের কাজ চলছে।
ইসরো সূত্রে জানানো হয়েছে, এই অভিযানে পৃথিবীর কাছের কক্ষপথে (‘লোয়ার-আর্থ অরবিট’) পাঠানো হবে ৭৫টি উপগ্রহকে। ইন্টারনেট ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে উপগ্রহগুলি একে অন্যের সঙ্গে প্রতি মূহূর্তে যোগাযোগ রেখে চলবে পৃথিবীর কক্ষপথে। প্রতিটি উপগ্রহের সঙ্গে গ্রাউন্ড স্টেশন থেকে রাখা হবে নিয়মিত যোগাযোগ। তা ছাড়াও উপগ্রহগুলি কক্ষপথে একে অন্যের সঙ্গে কী ভাবে যোগাযোগ রাখছে, একে অন্যের সঙ্গে কী ভাবে বার্তা বিনিময় করে চলেছে, তার উপরেও নজর রাখবে গ্রাউন্ড স্টেশন। জুলাইয়ের শেষের দিকে বা অগস্টের গোড়ায় উপগ্রহগুলিকে একই সঙ্গে পৃথিবীর কক্ষপথে পাঠানোর কথা ভাবা হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন