মালদাঃ– শুক্রবার এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বোন। রতুয়া থানা থেকে এক কিমি দূরে রতুয়া স্টেডিয়ামের কাছে লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবিনা খাতুন(১৮) ও রোশনারা খাতুন(১২) নামে দুই বোনের। দুজনেরই বাড়ি রতুয়া থানার কাঞ্চননগর এলাকায়। বাইকচালক মোজাফফর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রতুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
মৃত দুই বোনের বাবা নৈমুদ্দিন জানান, শুক্রবার বিকালে ভাইপোর বাইকে চাপিয়ে দুই মেয়েকে ভালুকা বাজারে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন। বছর বারোর অসুস্থ রোশনারাকে নিয়ে তার বিবাহিত দিদি সাবিনা খাতুনও বাইকে চেপেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রতুয়া স্টেডিয়ামের কাছে বাইকটিকে পেছন থেকে ধাক্কা মারে একটি লরি। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। রতুয়া থানার আইসি সুবীর কর্মকার জানান, ঘাতক গাড়িটিকে আটক করা হলেও তার চালক চালক। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!

“দিল্লিতে ফের নির্ভয়ার স্মৃতি! চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ”

”দিল্লির স্কুলে ৩ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন, কাঠগড়ায় স্কুলেরই কর্মী!”

“চাপ বাড়তেই ‘উধাও’ পার্থ! বিপদের দিনে নেতাকে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা”

ভরাডুবির পর কালীঘাটে মমতার জরুরি বৈঠক, গড়হাজির তৃণমূলের ১০ বিধায়ক

অশান্ত বীজপুরে ‘গায়েব’ পৌর প্রধান! ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা