রেকর্ড বৃদ্ধি! দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এই প্রথম দু লক্ষ ষাট হাজার পার। গতকালের তুলনায় প্রায় ৭ শতাংশ বেড়েছে সংক্রমণ। দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) বেড়ে হল ১৪ দশমিক ৭৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ২০২ জন। যা গত ৭ মাসে সর্বাধিক। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮০।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৫ লক্ষ ৮২ হাজার ১২৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৬৫ জন।
দেশে করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল মিটে প্রধানমন্ত্রী বলেন, ” অন্যান্য কোভিড ভ্যারিয়েন্টের থেকে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। এই ভাইরাস আগের থেকে অনেক সহজেই সবার দেহে ছড়িয়ে পড়তে পারে। এই নিয়ে আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মূল্যায়ন করছেন। এটা পরিষ্কার যে আমাদের সতর্ক থাকতে হবে। তবে সংক্রমণ নিয়ে ভয় না পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে আমাদের।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”